Toxic Food Pairing

দুধ-কলা একসঙ্গে খেলেই মুশকিল, কোন খাবারগুলি গরম দুধের সঙ্গে খেলেই হজমের গোলমাল হবে?

দুধের সঙ্গে যদি টক দই খান, তা হলে হিতে বিপরীত হতে পারে। এমনই কিছু স্বাস্থ্যকর খাবার রয়েছে, যেগুলি আলাদা ভাবে খেলে যত উপকার পাওয়া যায়, একসঙ্গে খেলে মুশকিলে পড়তে হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:০৫
Share:

দুধের সঙ্গে কোন খোন খাবার একেবারেই খাবেন না। ছবি: এআই সহায়তায় প্রণীত।

‘ফুড কম্বিনেশন’ বলে একটি কথা প্রায়ই ব্যবহার করেন পুষ্টিবিদেরা। অর্থাৎ কোন খাবারের সঙ্গে কোনটি খেলে তা শরীরের জন্য ভাল। দুধকে যতই সুষম খাবার বলা হোক না কেন, তার সঙ্গে যা খুশি খেয়ে ফেললেই হজমের গোলমাল বাঁধবে। প্রাতরাশে দুধের সঙ্গে কলা খেতে অভ্যস্ত অনেকেই। কিন্তু খাবারের এই জুটি মোটেই স্বাস্থ্যকর নয়। আবার দুধের সঙ্গে দই বা নোনতা জাতীয় কিছু খাওয়াও অস্বাস্থ্যকর।

Advertisement

দুধের সঙ্গে ঘি, মাখন, হলুদ, বিভিন্ন রকম বাদাম, বীজ, খেজুর, কিশমিশ খাওয়া যেতে পারে। তবে দুধের সঙ্গে ভুলেও ফল খাওয়া যাবে না। ছোটদেরও যখন দুধ দেবেন, তখন খেয়াল রাখতে হবে তার সঙ্গে আর কী কী খাবার দিচ্ছেন। দুধের সঙ্গে কোনটি খাওয়া ভাল, আর কোনটি নয়, তা জেনে রাখা জরুরি।

দুধের সঙ্গে কী কী খাবেন না?

Advertisement

লেবু ও টক জাতীয় ফল

কমলালেবু, পাতিলেবু বা মুসাম্বির মতো টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। দুধের সঙ্গে যা মিশে পাকস্থলীতে গেলে দুধ জমাট বেঁধে যায়। এতে বুকে জ্বালাপোড়া অনুভূতি হতে পারে, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে।

মাছ

মাছ প্রোটিনসমৃদ্ধ। এটি দুধের সঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। শুধু দুধ নয়, দুগ্ধজাত যে কোনও খাবারের সঙ্গেই মাছের মিলমিশ হবে না। তাই খাওয়ার সময়ে সতর্ক থাকতে হবে।

কলা

দুধ দিয়ে কলা বা কলার শেক খুবই পছন্দের খাবার। কিন্তু চিকিৎসকেরা বলছেন, দুধ ও কলা একসঙ্গে খেলে বিপাকক্রিয়ার হার কমবে। এতে মিউকাস জমে সর্দি-কাশি হওয়ার সম্ভাবনা প্রবল।

মশলাদার খাবার

ঝাল বা মশলাদার খাবার খাওয়ার ঠিক পরেই দুধ খেলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হতে পারে। গ্যাস বা অম্বলের সমস্যা যাঁদের বেশি হয়, তাঁদের বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে।

দই

দুগ্ধজাত খাবার হলেও দুধের সঙ্গে দই খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। গ্যাস, অম্বলের ধাত থাকলে তা আরও বেড়ে যেতে পারে এই দুটি খাবার একসঙ্গে খেলে।

তরমুজ

গরমে শরীর ঠান্ডা রাখতে তরুমুজ দারুণ উপকারী। কিন্তু দুধের সঙ্গে ভুলেও এটা খাওয়া উচিত নয়। তরমুজেও এক ধরনের অ্যাসিড থাকে, যা দুধের সঙ্গে মিশলে পেটের গোলমাল শুরু হতে পারে। তাই দুধ ও তরমুজের জুটি মোটেও স্বাস্থ্যকর নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement