Yuvika Chaudhary Glass Skin Tips

শিশিরেভেজা, ঝকঝকে চেহারায় দেখা দিলেন যুবিকা! কাচের মতো ত্বক পাওয়ার টোটকাও জানালেন

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবিকা চৌধরীর ‘গ্লাস স্কিন’-এর রহস্য জানতে চাইলে তিনি একটি ঘরোয়া টোটকার কথা বলেন। যার জন্য প্রয়োজন কেবল তিনটি উপকরণ। তা দিয়ে কি সত্যি কাচের মতো স্বচ্ছ ত্বক পাওয়া সম্ভব?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৯:৫৮
Share:

অভিনেত্রী যুবিকা কোন তিন উপাদান ব্যবহার করেন? ছবি: ফেসবুক

কোরিয়ান ‘গ্লাস স্কিন’ এখন সৌন্দর্যচর্চার জগতে এক জনপ্রিয় শব্দবন্ধ। স্বচ্ছ, উজ্জ্বল, মসৃণ এবং শিশিরভেজা চেহারা। আর তার লোভে অনেকেই নানা ধরনের ঘরোয়া টোটকা অনুসরণ করেন। সম্প্রতি অভিনেত্রী যুবিকা চৌধরীও তেমনই চেহারায় দেখা দিয়েছেন। যদিও কাচের মতো স্বচ্ছ এই ত্বকের রহস্য গোপন রাখেননি তিনি। টোটকা ভাগ করে নিয়েছেন নিজের অনুরাগীদেরও সঙ্গেও।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ‘গ্লাস স্কিন’-এর রহস্য জানতে চাওয়া হলে তিনি একটি ঘরোয়া টোটকার কথা বলেন। যার জন্য প্রয়োজন কেবল তিনটি উপকরণ— অ্যালো ভেরা, গ্লিসারিন এবং গোলাপজল। যুবিকার কথায়, ‘‘সারারাত এই মাস্ক মেখে ঘুমিয়ে পড়ুন। সকালে ফল পাবেন। অনেক উপকার পাবেন এতে।’’

যুবিকা চৌধরী। ছবি: সংগৃহীত

এ তো না হয় যুবিকার টোটকা, কিন্তু প্রতি সপ্তাহেই ‘গ্লাস স্কিন’-এর নিত্যনতুন পন্থার সন্ধান পাওয়া যায়। কেউ বলেন চালের জল মাখতে, কেউ বলেন গ্লিসারিন মাখার কথা। কিন্তু কোনটি কার্যকর, তা কে বলতে পারে? ত্বকের ধরন অনুযায়ী এক এক প্রকার মাস্ক এক এক জনের জন্য উপকারী।

Advertisement

চর্মরোগ চিকিৎসকদের মতে, কোনও একটি ফেস মাস্ক ব্যবহার করলেই রাতারাতি কোরিয়ানদের মতো ত্বক পাওয়া সম্ভব নয়। ত্বকের ঔজ্জ্বল্য এবং স্বাস্থ্য নির্ভর করে জিনগত বৈশিষ্ট্য, জীবনযাপন, খাদ্যাভ্যাস, ঘুম, নিয়মিত পরিচর্যা এবং জলবায়ুর উপর। ঘরোয়া ফেস মাস্ক ব্যবহার করলে ত্বকে সাময়িক সতেজতা বা ঔজ্জ্বল্য দেখা যায় ঠিকই। কিন্তু কোরিয়ানদের মতো ত্বক পাওয়া সম্ভব নয় কোনও একটি মাস্কের দৌলতে। এগুলি ব্রণ, দাগ বা ত্বকের গঠনের সমস্যার স্থায়ী সমাধান নয়।

যে কোনও একটি ভাইরাল টোটকার উপর অতিরিক্ত ভরসা করে ফেললে মুশকিল। কারণ, নিজের ত্বকের সমস্যা না বুঝে কোনও টোটকা প্রয়োগ করলে তা হিতে বিপরীত হয়ে যেতে পারে। কখনও হয়তো কোনও বদলই চোখে পড়ল না, কখনও আবার ভুল উপাদান ব্যবহারে নতুন সমস্যাও তৈরি হতে পারে। তাই মনে রাখতে হবে, প্রাকৃতিক উপাদান মানেই নিরাপদ নয়। সব সময়ে নতুন কিছু প্রয়োগ করার সিদ্ধান্ত নিলে আগে কনুইয়ে অল্প পরিমাণ মেখে পরখ করে নিতে হবে। তার পর যদি সেই উপাদান আপনার জন্য উপযুক্ত হয়, তখন মুখে বা গায়ে মাখা উচিত।

ত্বকের যত্নের জন্য প্রতি দিন সানস্ক্রিন ব্যবহার করা, সময় মতো ফেসওয়াশ, ময়েশ্চারাইজ়ার মাখা, পর্যাপ্ত জল পান করা, নিয়মিত ঘুমোনো, সুষম আহারে অভ্যস্ত হওয়া, এগুলিই বেশি গুরুত্বপূর্ণ। তবে কাচের মতো স্বচ্ছ ত্বক পেতে এ সবের পাশাপাশি ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখা যেতে পারে। এমন সম্ভাবনাও রয়েছে যে, সেই টোটকা আপনার জন্য কার্যকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement