Vinicius Junior

প্রাইভেট সিনেমা, জোড়া সুইমিং পুল, বিএমডব্লু, ল্যাম্বরগিনি গাড়ি! কী নেই ভিনিসিয়াসের ৬৪ কোটির প্রাসাদে!

ব্রাজিলের ৭ নম্বর জার্সির ওই ফুটবলার রিয়াল মাদ্রিদ ক্লাবেও খেলেন। সেই সূত্রে থাকেন মাদ্রিদেই। আর যে বাড়িতে তিনি থাকেন, তার বর্ণনা শুনেই বাকরহিত ফুটবল ভক্তেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৯:৪৬
Share:
০১ ২৪

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা যাঁরা দেখছেন, তাঁরা আপাতত ভিনিসিয়াস জুনিয়রের পায়ের দিকেই তাকিয়ে। ২৫ বছরের এই ‘টগবগে’ খেলোয়াড় খেলেন ফরোয়ার্ডে। তাই বিপক্ষকে ঘায়েল করার অনেকখানি দায় তাঁরই। সেই কাজ ভাল ভাবে করছেনও ভিনিসিয়াস। বিশ্বকাপে ইতিমধ্যেই বেশ কয়েকটি গোল করেছেন তিনি। বিশ্বের অন্যতম ভাল ফুটবল খেলোয়াড় হিসাবেও উঠে আসছে তাঁর নাম। তবে ইদানীং তিনি খবরে কেবল ভাল খেলার জন্য নয়।

০২ ২৪

গোটা বিশ্ব অবাক ভিনিসিয়াসের জীবনযাপনের ধরন দেখে।

Advertisement
০৩ ২৪

ব্রাজিলের ৭ নম্বর জার্সির ওই খেলোয়াড়ের রিয়াল মাদ্রিদ ক্লাবে ফুটবল খেলেন। সেই সূত্রে থাকেন মাদ্রিদেই। আর যে বাড়িতে তিনি থাকেন, তার বর্ণনা শুনেই বাকরহিত ফুটবল ভক্তরা।

০৪ ২৪

কোটি কোটি ডলারের সম্পত্তির মালিক ভিনিসিয়াস। শুধু তাঁর মাদ্রিদের প্রাসাদোপম বাড়িটিরই দাম ৬০ লক্ষ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬৪ কোটি টাকার সমান।

০৫ ২৪

কী আছে সেই বাড়িতে? খুব অল্প কথায় বললে ৭টি শয়নকক্ষ আর ৮টি প্রমাণ মাপের স্নানঘর রয়েছে ওই বাড়িতে। অতিথিদের থাকার জন্যও রয়েছে প্রচুর জায়গা। তবে এটুকু বললে কিছুই বোঝা যায় না। ২৫০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত স্পেনের মাদ্রিদের ওই বাড়িটি বিশ্বের বাঘা বাঘা ফুটবল তারকাদের বাড়ির সঙ্গে তুলনীয়। এমনই তার বিলাসব্যসনের ব্যবস্থা।

০৬ ২৪

এ বাড়ির প্রথম বিশেষত্ব তার জানালায়। প্রতিটি জানালা মেঝে থেকে উঠে ছুঁয়েছে ছাদ। তাই বাড়িতে সূর্যের আলোর বন্যা বয়ে যায়।

০৭ ২৪

বাড়ির মেঝে শ্বেতমর্মরের। আর দেওয়ালগুলি সাজানো দামি কাঠের প্যানেল ও নকশা দিয়ে। এই খুব সাধারণ বিষয়গুলিই বাড়ির সামগ্রিক সাজসজ্জায় আভিজাত্য আনে। তবে ভিনিসিয়াসের বাড়ির আসল আকর্ষণ তার বিলাসের বন্দোবস্তে।

০৮ ২৪

বাড়ির ভিতরে সিনেমা দেখার জন্য রয়েছে একটি প্রাইভেট সিনেমা রুম। সেখানে মখমলে মোড়ার গদি আঁটা আরামদায়ক কেদারায় বসে দিব্যি দুপুরে পপকর্ন খেতে খেতে ম্যাটিনি শো বা সন্ধ্যায় মুভি নাইটের অনুভব মিলতে পারে।

০৯ ২৪

খেলোয়াড় যখন, শারীরচর্চা জরুরি। তাই বাড়িতে রয়েছে ভিনিসিয়াসের নিজস্ব জিম। যাবতীয় আধুনিক শারীরচর্চার যন্ত্রে ভরা সেই জিমখানা।

১০ ২৪

সারা দিনের ক্লান্তির পর বাড়ি ফিরে যদি এক গ্লাস পানীয় হাতে মেজাজ তৈরি করতে হয়, তবে সে ব্যবস্থাও রয়েছে ব্রাজিলের ফুটবল তারকার বাড়িতে। একটি ছোটখাটো সাজানো পানশালাও রয়েছে ভিনিসিয়াসের বাড়িতে।

১১ ২৪

এ তো গেল ব্যক্তিগত সময় কাটানোর জায়গা। বাড়িতে বন্ধুবান্ধব এলে তাদের নিয়ে আনন্দ করার জন্য রয়েছে এন্টারটেনমেন্ট রুম।

১২ ২৪

আছে বাড়ির দুই প্রান্তে দু’খানি সুইমিং পুল। একটিতে সাঁতার দিতে দিতে একঘেয়েমি এলে নিশ্চয়ই অন্যটিতে যান ব্রাজিলের ৭ নম্বর।

১৩ ২৪

গোটা বাড়িটিই ঘিরে রয়েছে কেয়ারি করা ছড়ানো বাগান। সেই বাগানে নানা রকমের ফুলের গাছের বাগিচা যেমন রয়েছে, তেমনই রয়েছে পাম ট্রি-র সারি।

১৪ ২৪

বাগান সংলগ্ন একটি ছোটখাটো মাঠও রয়েছে। যেখানে ভিনিসিয়াস নেট বল প্র্যাকটিস করেন।

১৫ ২৪

গোটা বাড়ির নিরাপত্তা বলয়ও দেখার মতো। অমন মাছি না গলা নিরাপত্তা ব্যবস্থা অনেক নেতার বাড়িতেও থাকে না।

১৬ ২৪

অবশ্য নিরাপত্তা কড়া না করেও তো উপায় নেই। ভিতরে কোটি কোটি মূল্যের শখের জিনিসও রয়েছে যে।

১৭ ২৪

তারকাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের শখ থাকে। ভিনিসিয়ায়ের শখ জুতোর। তাঁর গোটা একটি ঘর রাখা আছে নানা রকমের স্নিকার্স জুতোর জন্য। জাদুঘরে যেমন শোকেসের ভিতরে আলো জ্বালিয়ে মূল্যবান সামগ্রীর প্রদর্শনী করা হয়। ঠিক তেমন ভাবেই প্রদর্শন করা থাকে ব্রাজিলের এই ফুটবল তারকার জুতো।

১৮ ২৪

পোশাকআশাকের জন্য রয়েছে আরও একটি ঘর। তার দেওয়ালে সারি সারি কাচের শাটার। সরালেই একের পর এক ডিজ়াইনার পোশাক। তবে এ ঘরের মূল আকর্ষণ ভিনিসিয়াসের জার্সি শোকেস। কাচের আলমারিতে তাঁর বিভিন্ন সময়ের জার্সির সংগ্রহটি দেখার মতো।

১৯ ২৪

দ্বিতীয় শখটি আরও একটু দামি। বিভিন্ন মডেলের গাড়ি কিনতে পছন্দ করেন ভিনিসিয়াস। তাঁর গাড়িশালে সারি সারি আধুনিক গাড়ি। বিএমডব্লু, অডি, ল্যাম্বরগিনি রয়েছে সংগ্রহে।

২০ ২৪

নানা রকমের ঘড়িও পরতে ভালবাসেন ভিনিসিয়াস। তাঁর হাতে প্রায়শই দেখা যায় লক্ষাধিক মূল্যের সমস্ত ঘড়ি। যার মধ্যে সবচেয়ে দামিটি হল গাগা মিলানো-র কর্ক বিলিয়ন মডেল। যার মূল্য ১ লক্ষ ৫৩ হাজার ডলার। ভারতীয় মুদ্রার হিসাবে ১ কোটি ৪৪ লক্ষ ৩৭ হাজার টাকা।

২১ ২৪

এখানেই শেষ নয়। ভিনিসিয়াসের বর্তমান ঠিকানা মদ্রিদ হলেও নিজের দেশ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে একটি আলিশান বাংলো রয়েছে। সেটির ভারতীয় মুদ্রায় ৩৬ কোটি টাকা।

২২ ২৪

এছাড়া প্রাইভেট জেট ছাড়া যাতায়াতই করেন না ভিনিসিয়াস। আর সেই জেট প্লেনেরও নির্দিষ্ট মডেল ছাড়া ওঠেন না। তাঁর পছন্দের জেটের মডেলের নাম গাল্ফস্ট্রিম জিভি। যার ভাড়া প্রতি ঘণ্টায় ১০০০ ডলার।

২৩ ২৪

ছুটি কাটানোর জন্য ভিনিসিয়াসের পছন্দ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটনকেন্দ্রগুলিই। মিয়ামি, ইবিজা কিংবা দুবাইয়ে বন্ধুদের নিয়ে ছুটি কাটান তিনি।

২৪ ২৪

ফুটবলের রাজা পেলের দেশের খেলোয়াড় ভিনিসিয়াস। ভক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে মেজাজে যে তিনি ইতিমধ্যেই ‘রাজা’, তা তাঁর জীবনযাপনই বলে দেয়।

সব ছবি: ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে নেওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement