Whatsapp Safety Guideline

হোয়াটস্‌অ্যাপে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন, সাইবার অপরাধীদের থেকে অ্যাকাউন্ট বাঁচাতে কী করবেন?

হোয়াট্‌সঅ্যাপের অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। জাতীয় সাইবার সুরক্ষা দফতর সতর্ক করে জানিয়েছে, সাইবার অপরাধীদের নতুন নিশানা হোয়াট্‌সঅ্যাপ। তাই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী করবেন, জেনে রাখা জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৬:৪৭
Share:

হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড্‌ হওয়ার ভয় পাচ্ছেন, কী করবেন? ফাইল চিত্র।

সাইবার অপরাধের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। ডিজিটাল দুনিয়ায় প্রতি দিন কত মানুষ প্রতারিত হচ্ছেন, কত আর্থিক ক্ষতি হচ্ছে, তার হিসেবও নেই। অর্ধেক অভিযোগ জমাই পড়ে না। হোয়াট্‌সঅ্যাপে সাইবার প্রতারণা অনেক বেড়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ সতর্ক করে জানিয়েছে, প্রতারকদের থেকে নিজের অ্যাকাউন্ট বাঁচাতে হলে সতর্ক থাকা জরুরি। যদি ভুলবশত সন্দেহজনক কোনও লিঙ্কে ক্লিক করে ফেলেন অথবা কোনও অডিয়ো বা ভিডিয়ো ইনস্টল করে ফেলেন, তা হলে আতঙ্কিত না হয়ে দ্রুত কিছু পদক্ষেপ নিলে অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচানো সম্ভব।

Advertisement

অ্যাকাউন্ট বাঁচাতে কী কী করবেন?

ইন্টারনেট বন্ধ করুন

Advertisement

লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফোনের মোবাইল ডেটা এবং ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে দিন। অনেক সময় লিঙ্কের মাধ্যমে ফোনে ম্যালঅয়্যার ঢুকে যায়, যা ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হতে শুরু করে। এই ম্যালঅয়্যারই ফোনের তথ্য চুরি করে নেয়। ইন্টারনেট বন্ধ করে দিলে সে আশঙ্কা কমবে।

লিঙ্কড ডিভাইস পরীক্ষা করুন

ফোনে যদি কোনও অজানা ডিভাইস লগ-ইন করা দেখতে পান, তবে সেটির উপর ক্লিক করে ‘লগ আউট’ করে দিন। সাইবার অপরাধীরা এ ভাবেই চুপিসারে ফোনে ঢুকে আপনার অ্যাকাউন্টের দখল নেওয়ার চেষ্টা করবে।

টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন

অ্যাকাউন্টের জন্য একটি অতিরিক্ত সুরক্ষাকবচ। এটি চালু থাকলে সাইবার অপরাধীরা আপনার ওটিপি চুরি করলেও অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।

স্ক্রিন লক করে রাখুন

কম্পিউটারে খোলা হোয়াট্‌সঅ্যাপ পেজটির ডান দিকে একেবারে কোণে তিনটি ডট থাকে। সেখানে ক্লিক করতে হবে। সেখানে রয়েছে ‘সেটিংস’ মেনু। সেখান থেকে ‘প্রাইভেসি’-তে গিয়ে ‘স্ক্রিন লক’ অপশনে ক্লিক করতে হবে। এ বার স্ক্রিনে একটি মেসেজবক্স ফুটে উঠবে। সেখানে ক্লিক করে নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিন। এ ভাবে স্ক্রিন লক করে রাখতে পারবেন। তাতে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়লেও চ্যাটবক্স ব্যবহার করতে পারবেন না।

সফ্‌টঅয়্যার আপডেট করুন

হ্যাকড্‌ হওয়া থেকে বাঁচতে হলে সব সময়ে সফট্‌অয়্যার আপডেট করে রাখতে হবে। নামী সংস্থার অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখতে হবে ফোনে। নতুন কোনও অ্যাপ ডাউনলোডের সময়ে ভাল করে তা স্ক্যান করে নিতে হবে। হোয়াট্‌সঅ্যাপে অচেনা নম্বর থেকে আসা লিঙ্ক বা ছবিতে ক্লিক করবেন না। কারণ, এ সবের মাধ্যমেও ‘ম্যালঅয়্যার’ ইনস্টল হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement