Samantha ruth Prabhu

প্রকাশ্যে ‘ভালবাসি’ বলতে অস্বীকার রাজের, এরই মাঝে অন্তঃসত্ত্বা সমান্থা? ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন

বিয়ের সবে ছ’মাস পেরিয়েছেন। এরই মাঝে গুঞ্জন, সমান্থা রুথ প্রভু নাকি মা হতে চলেছেন। অভিনেত্রীর ছবি দেখে গুঞ্জন নেটপাড়ায়।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৮:১৯
Share:

সমান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর জীবনে খুশির খবর! ছবি: সংগৃহীত।

নাগ চৈতন্যের সঙ্গে বিয়ে ভাঙার পরে দীর্ঘ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে সমান্থা রুথ প্রভুকে। শুধু তা-ই নয়, সেই সময়ে সমান্থা দীর্ঘ সময় ধরে পেশিপ্রদাহের রোগে ভুগেছেন। ক্যামেরার সামনে বার বার ভেঙে পড়তে দেখা গিয়েছে সমান্থাকে। তবে নিজেকে অনেকটা সামলে নিয়ে নতুন একটা জীবন শুরু করেছেন তিনি। ২০২৫ সালের ১ ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বত্তূরে ছিমছাম ভাবে বিয়ে সারেন সমান্থা। বিয়ের সবে ছয় মাস পেরিয়েছেন। এর মাঝেই গুঞ্জন, সমান্থা নাকি মা হতে চলেছেন। অভিনেত্রীর ছবি দেখে গুঞ্জন নেটপাড়ায়।

Advertisement

এই মুহূর্তে সমান্থা ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারে। এই ছবির প্রযোজক ও পরিচালক হলেন তাঁর স্বামী রাজ। সম্প্রতি ছবির সাফল্যে অনুরাগীদের সঙ্গে কেক কাটতে দেখা যায় সমান্থা ও তাঁর স্বামীকে। সেই অনুষ্ঠানে সমান্থার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট ও জিন্স। সেই ভিডিয়ো দেখে নেটপাড়ার একটা বড় অংশ শুভেচ্ছা জানাতে শুরু করেন সমান্থাকে। তাঁদের দাবি, সমান্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। কেউ লেখেন, ‘‘আমি খুশিতে কাঁদছি।’’ কেউ লেখেন, ‘‘সমান্থা এ বার প্রাণভরে আনন্দে থাকুক।’’ যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত সমান্থা কোনও মন্তব্য করেননি। যদিও শোনা যাচ্ছে চলতি বছর ডিসেম্বর মাসে নাকি ভূমিষ্ঠ হতে পারে রাজ ও সমান্থার প্রথম সন্তান।

সমান্থার যে ছবি ঘিরে হইচই। ছবি: সংগৃহীত

দিনকয়েক আগে এই ছবির প্রচারে ক্যামেরাবন্দি হন সমান্থা ও তাঁর স্বামী। সিনেমার প্রচারপর্বে, ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে অনীহা দেখান পরিচালক! মঞ্চে যখন অভিনেত্রী হিসাবে কাজের প্রতি সমান্থার নিষ্ঠা এবং প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ, সে সময়ে দর্শকাসন থেকে তাঁকে অনুরোধ করা হয়, তিনি যদি স্ত্রীকে ‘আই লাভ ইউ’ বলেন। প্রথমটায় অনুরাগীদের আবদার বুঝতে পারেননি রাজ। এর পরে সঞ্চালক বুঝিয়ে দিতেই ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক স্পষ্ট উত্তর দেন। কোনও রাখঢাখ না রেখেই তিনি বলেন, “সমান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনও দর্শকাসন থেকে অনেকে সে কথাই চিৎকার করে বলছেন। তাই ‘ভালবাসি’ কথাটায় তো নতুনত্ব কিছু নেই।” এর পরেই সমান্থার দিকে তাকিয়ে রাজ তাঁর প্রশংসা করে বলেন, ‘‘ওর মতো একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করা দারুণ রোমাঞ্চকর। প্রতি বার চমকে দেয়। আমি এই মুহূর্তে অভিনেত্রী হিসাবেই দেখছি ওকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement