জানেন কি চিকেন টিক্কা মশালার উৎপত্তি ভারতে নয়!

চিকেন দেখলে আর মাথা ঠিক রাখতে পারেন না? আদা-পেঁয়াজ-রসুন-দই-গরম মশলা দিয়ে কষিয়ে ছোট ছোট, লাল লাল টুকরো করা ভাজা চিকেন। সঙ্গে সুস্বাদু ঘন গ্রেভি। দেরাদুন চালের ভাত, লাচ্ছা পরোটা, নান রুটি কিংবা পরোটা দিয়ে নরম তুলতুলে চিকেন টিক্কা মশলা যখন গলা দিয়ে নেমে পাকস্থলীর দিকে রওনা দেয়, তখন এক স্বর্গীয় অনুভূতির আবেশে দু’চোখ যেন মুদে আসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১৫:২৬
Share:

চিকেন দেখলে আর মাথা ঠিক রাখতে পারেন না? আদা-পেঁয়াজ-রসুন-দই-গরম মশলা দিয়ে কষিয়ে ছোট ছোট, লাল লাল টুকরো করা ভাজা চিকেন। সঙ্গে সুস্বাদু ঘন গ্রেভি। দেরাদুন চালের ভাত, লাচ্ছা পরোটা, নান রুটি কিংবা পরোটা দিয়ে নরম তুলতুলে চিকেন টিক্কা মশলা যখন গলা দিয়ে নেমে পাকস্থলীর দিকে রওনা দেয়, তখন এক স্বর্গীয় অনুভূতির আবেশে দু’চোখ যেন মুদে আসে। কিন্তু, জানেন কি কেন চিকেনের এই পদটির নাম হয়েছিল চিকেন টিক্কা মশালা? আর এই পদটির উৎপত্তি এই দেশেও নয়। তবে কোন দেশে তা জানেন কি?

Advertisement

শোনা যায়, ১৯৭১ সালে ইংল্যান্ডের গ্লাসগোয় আলি আহমেদ আসলাম নামে এক পাকিস্তানি শেফ তাঁর ‘শিশমহল রেস্টুরেন্ট’-এ রান্না করার সময় এই পদটি আবিষ্কার করেন। অন্য আরেকটি সূত্রের মতে, গ্রেট ব্রিটেনে বলবীর সিংহ নামে এক ভারতীয় মহিলা ১৯৬১ সালে শাহি চিকেন টিক্কা মশালা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।

লন্ডনের বিভিন্ন রাস্তায় বেশ ঠাটবাটের সঙ্গেই রসনাতৃপ্তি করছে চিকেন টিক্কা মশালা। চিকেন চৌকো চৌকো ছোট ছোট টুকরো করে কেটে, মশলা দিয়ে কষা কষা করে রান্না করা হয় বলেই এই পদটির নাম চিকেন টিক্কা মশালা হয়েছে। এ দেশের মতো ব্রিটেনেও যা এখন ভীষণ ভাবে সমাদৃত। ব্রিটেনের জাতীয় খাবারও যে এখন চিকেন টিক্কা মশালা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement