ছবি: গেটি ইমেজেস।
শীত না থাকলেও বেড়াতে যাওয়ার মরসুম এখনও চলে যায়নি। ভাবছেন কোন সমুদ্র সৈকতে বেড়াতে যাবেন? প্যাকিং হয়ে গিয়েছে? ব্যাগে রাখুন এই কয়েকটি প্রয়োজনীয় জিনিস।
• ব্যাগে রাখুন বিচ টাওয়েল এবং ছোট বালিশ।
• রোদ থেকে বাঁচতে সঙ্গে রাখুন টুপি।
• ভিজে সুইমিংস্যুট পরে তো আর হোটেলে ফিরতে পারবেন না। তাই সঙ্গে রাখুন শুকনো জামা।
• বিকিনির উপর চাপিয়ে নিন হালকা টিউনিক। স্টাইলও হবে আবার আরামও মিলবে।
• সান স্ক্রিন কিন্তু মাস্ট। প্রতি ৪০ মিনিট ছাড়া ছাড়া সারা গায়ে লাগান সান স্ক্রিন লোশন।
• ব্যাগে রাখুন একাধিক সানগ্লাস। ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে একটা হারালেও যাতে অসুবিধে না হয়।
• সঙ্গে রাখুন ইনসুলেটেড বিচ কুলার ব্যাগ।
• সঙ্গে রাখুন জল। ইনসুলেটেড জলের বোতলে ঠান্ডা জল ভরে রাখুন। রোদে আরাম পাবেন।
• সঙ্গে রাখুন লিপ বাম। রুক্ষ, শুষ্ক ঠোঁটের হাত থেকে বাঁচাবে লিপ বাম।
• ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, টাকা, মোবাইল রাখার জন্য ইনসুলেটেড ছোট ব্যাগ ব্যবহার করুন। জলে ভিজে যাবে না।
এই সংক্রান্ত আরও খবর...
• হোটেলের সেরা রুম বেছে নেবেন কী ভাবে? জেনে নিন