Spider Prevention Tips

ঘরদোর ঝুলে ভরছে, গাছও নষ্ট হচ্ছে মাকড়সার জন্য! কী ভাবে তা থেকে মুক্তি মিলবে

মাকড়সা আসা মানেই ঘরদোর ঝুলে ভরবে। গাছেরও ক্ষতি করে তা। মাকড়সা তাড়াতে কী কী করতে পারেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৮
Share:

মাকড়সার উৎপাত থেকে বাঁচার উপায় কী? ছবি: সংগৃহীত।

যেখানে মাকড়সা সেখানেই ঝুল, তা সে ঝকঝকে দেওয়াল হোক বা গাছপালা। বাড়ির সৌন্দর্য, বাগানের গাছ নষ্ট হতে পারে মাকড়সার বাড়বাড়ন্তে। সুন্দর বাড়িঘরও নষ্ট হয়ে যায় মাকড়সার উৎপাতে। মাকড়সা হওয়ার পরে তা মারার চেয়ে ভাল, আগে থেকেই প্রতিরোধ গড়ে তোলা। কী করলে মাকড়সার হাত থেকে রেহাই মিলবে?

Advertisement

১। মাকড়সা যে অংশ দিয়ে ঘরে ঢুকতে পারে, সেই জায়গাগুলি বন্ধ করে দিন। ঘরের ঘুলঘুলি, জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকে যেতে পারে মাকড়সা। ঘরদোর নিয়ম করে পরিষ্কার করলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। তা ছাড়া, বাগানের যে ডালপালা বাড়ির দেওয়ালের সঙ্গে লেগে থাকে, সেগুলিও ছেঁটে ফেলা দরকার।গাছেও মাকড়সা হানা দেয়। সেখান থেকেও তা ঘরে ঢুকতে পারে।

২।শুকনো পাতা, কাঠের স্তূপ বা ইটের স্তূপ বাগান থেকে সরিয়ে ফেলুন। এগুলি মাকড়সার প্রধান আস্তানা। বাগানটি নিয়ম করে পরিষ্কার করুন।

Advertisement

৩। মাকড়সা বাড়িতে বা বাগানে থাকলে, তাদের তাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন ঘরোয়া স্প্রে।পিপারমিন্ট অয়েল মিশিয়ে ঘরের কোণে, জানালার ফ্রেমে এবং দরজার গোড়ায় স্প্রে করুন। এই ধরনের গন্ধ মাকড়সাকে দূরে রাখবে।

সম-পরিমাণ সাদা ভিনিগার ও জল মিশিয়ে যে জায়গাগুলিতে মাকড়সা হচ্ছে, সেখানে স্প্রে করে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement