Cleaning Tips

নিয়ম করে মাজার পরেও গ্লাসে আঁশটে গন্ধ? কেন হয় এমন? সমাধানের উপায়ই বা কী

গ্লাসের আঁশটে গন্ধ মাজার পরেও যায় না। কেন হয় এমন বিশ্রী গন্ধ? সমাধানের কৌশল জানুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৯:২৯
Share:

গ্লাসের আঁশটে গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায় কী? ছবি: সংগৃহীত।

তেষ্টার সময় গ্লাসে চুমুক দিয়েই যদি নাকে আঁশটে গন্ধ আসে, কারই বা ভাল লাগে? দৈনিক ব্যবহার করা গ্লাস থেকে অনেক সময় এমন গন্ধ বেরোয়। গন্ধ দূর করতে সাবান দিয়ে যতই ঘষাঘষি করা হোক না কেন, চট করে সেই গন্ধ যেতে চায় না।

Advertisement

কেন হয় গন্ধ?

মাছ, মাংস জাতীয় খাবার খেতে খেতে চুমুক দিয়ে জল খেলে গ্লাসে এমন গন্ধ হতে পারে।

Advertisement

বেসিনে যেখানে মাজার জন্য বাসন রাখছেন সেখানে যদি মাছ-মাংসের এঁটো-কাঁটা রাখা হয়, গন্ধ হতে পারে সেখান থেকেও।

বাসন মাজার সাবানে ফসফেট থাকলে অনেক সময় এমন গন্ধ এড়ানো যায়। তবে ফসফেট না থাকলে গন্ধ হতে পারে।

যে স্পঞ্জ দিয়ে মাছ-মাংসের থালা-বাসন মাজছেন সেটাই যদি গ্লাস ধোয়ায় ব্যবহার করা হয়, তাতেও গন্ধ হতে পারে।

গ্লাস ধোয়ার পরে জল ঠিক ভাবে না শুকোলে ব্যাক্টেরিয়ার বাড়বাড়ন্ত হতে পারে। গন্ধ হতে পারে সেখানেও।

সমাধান কী

· শুধু সাবান দিয়ে বাসন মাজলেই গন্ধ যায় না। গ্লাস ভিজিয়ে রাখতে পারেন পাতিলেবু মেশানো ঈষদুষ্ণ জলেও। কিংবা সাদা ভিনিগার মেশানো গরম জলে গ্লাস ভিজিয়ে রাখলেও বিশ্রী গন্ধ কেটে যাবে।

· গ্লাস ধোয়ার স্পঞ্জটি দিয়ে মাছ-মাংসের বাসন না মাজাই ভাল। এতেও গন্ধ হতে পারে।

· ভাল করে গ্লাসটি ধুয়ে হাওয়ায় শুকোতে দিন।

· অনেকেই জলের গ্লাসটি শোয়ার ঘরের টেবিলে বসিয়ে রাখেন। জল খাওয়া হলেও নিয়ম করে তা মাজা হয় না। তা থেকেও ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। তার ফলে গ্লাসে বিশ্রী গন্ধ ছড়াতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement