Gardening Tips

সকাল না সন্ধ্যা গ্রীষ্মকালে কখন গাছে জল দেবেন? নিয়ম না জানলে ক্ষতি হবে বাগানের

গাছে যখন-তখন জল দিলেই হল না। কী ভাবে, কখন জল দেওয়া হচ্ছে তার উপর বাগানের ভাল-মন্দ নির্ভর করে। সকাল বা বিকাল কোন সময় গাছে জল দেওয়া ভাল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২০:২৫
Share:

গাছে জল দেবেন কখন? ছবি: সংগৃহীত।

গাছ বাঁচাতে হলে দরকার জল, সূর্যালোক। কিন্তু গাছে যখন-তখন জল দিলেই কি হল! বাগান সম্পর্কে অভিজ্ঞতানা থাকলে মনে হতেই পারে, সকালে হোক বা বিকেলে, জল দেওয়া নিয়েই তো কথা। কিন্তু তা নয়। উদ্যানপালকেরা বলছেন, গাছে জল দিলেই হল না। জল দেওয়ারও নিয়মকানুনও আছে। তবে সকাল না বিকেল, কোন সময়টা উপযুক্ত?

Advertisement

গরমকালে জল দেওয়ার আদর্শ সময় সকাল। ভোর ৫টা থেকে বেলা ৯টার মধ্যে গাছে জল দিয়ে দিন। সকালেই জল পেলে গাছ সতেজ থাকে, দিনভর রোদের তাপ সহ্য করাও সহজ হয়। রোদের তেজ বৃদ্ধির আগেই গাছ তার প্রয়োজনীয় জল পেয়ে যায়। ফলে গরমে গাছ শুকিয়ে যাওয়ার ভয় কমে। প্রবল গরমে সকালে গাছে জল দেওয়ার সময় শুধু গোড়ায় না দিয়ে, গাছের পাতা-ডালপালাও ভিজিয়ে দিতে পারেন।

তা ছাড়া, গাছের পাতা, ডাল ভিজে থাকলে তা থেকে ছত্রাক হওয়ার ভয় থাকে। সকালে জল দিলে, দিনভর রোদের তাপে জল শুকিয়ে যাওয়ার সময় পায়। তাই ছত্রাকের ভয় থাকে না।

Advertisement

বিকেল বা সন্ধ্যায় জল দিতে হবে শুধুই গোড়ায়। সকালে গাছে জল দিলে, দিনভর রোদের তাপে পাতা-ডালের জল শুকিয়ে যাবে। কিন্তু সন্ধ্যায় দিলে তা শুকোবে না। ভেজা ভাব থেকেই গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে। ফলে বিকেলের চাইতে সকালেই জল দেওয়া ভাল।

তবে চড়া রোদে দুপুরের দিকে গাছে জল দিয়ে সাধারণত বারণ করা হয়। সকাল বা বিকেলের সময়টাই উপযুক্ত। তবে তার মধ্যেও হিসাব কষলে সকালের সময়টাই এগিয়ে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement