Interior Designing

কম খরচে কী করে করবেন ঘরের ভোলবদল? জেনে নিন কিছু উপায়

কী ভাবে কম খরচে ঘরের সাজ বদল করা যায়, জেনে নিন কিছু চমৎকার উপায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৯:৪০
Share:

স্বল্প খরচে ঘরের ভোল বদলাবেন কী করে? ছবি: সংগৃহীত

শোওয়ার ঘরটা একঘেয়ে লাগছে? নতুন করে সাজাতে চান, এ দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলছে, এখনই সম্ভব নয়। কী ভাবে কম খরচে ঘরের সাজ বদল করা যায়, জেনে নিন কিছু চমৎকার উপায়।

Advertisement

ওয়াল পেপার

দেওয়ালে নতুন রং করা শুধু খরচসাপেক্ষ নয়, ঝক্কিরও। তাই ওয়াল পেপার কিনে নিন। আঠা দেওয়া থাকলে আপনি নিজেই লাগাতে পারেন। গোটা দেওয়ালটা না করে ঘরের একটি কোণেও করতে পারেন।

Advertisement

কুশন-পর্দা-বেডকভার

অনেক সময় এই ছোটখাটো কয়েকটা বদল করলেও ঘরের ভোল পাল্টে যায়। এগুলো বদলাতে আপনার বিশেষ কোনও খরচও হবে না। একটা ভারী পর্দার সঙ্গে একটা স্বচ্ছ পর্দা বা মাটিতে একটা অন্য রকম দেখতে রংবেরঙের কার্পেট পাতলেই ঘর অন্য রকম দেখাবে।

আলো-সময়

অনেক সময় ঘরের যে কোনও একটা জিনিস বদলালেও ঘর অন্য রকম দেখতে লাগে। দেওয়ালে একটা ছবির বদলে একটা নতুন ডিজাইনের আয়না লাগিয়ে দেখুন। ঘর দেখতে বড় লাগবে। ঘরের যে কোণে বসে আপনি বই পড়তে বা গান শুনতে ভালবাসেন, সেখানে একটা তুর্কি আলো বা টেরাকোটার আলোর শেড লাগিয়ে দেখতে পারেন।

ছোটখাটো বদল

ঘরের দেওয়াল-জো়রা আলমারির হ্যান্ডেল বা ড্রেসিং টেবিলের হাতলগুলো বদলে ফেলতে পারেন। ঘরের এক কোণে কিছু গাছ রাখতে পারেন। বিছানার পাশের টেবিলে নতুন ঘড়ি বসাতে পারেন। এই রকম ছোট ছোট বদলেও আপনার শোওয়ার ঘরটি সেজে উঠবে একদম অন্য রূপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement