Calling Name Presentation Service

৩১ মার্চের পরে অজানা কলারের নাম ফুটে উঠবে ফোনের পর্দায়, অ্যাপ ছাড়াই! জেনে নিন ৫ বিষয়

৩১ মার্চের পর থেকে গোটা দেশেই ওই পরিষেবা শুরু হয়ে যাওয়ার কথা। ফলে এত দিন কে ফোন করছেন, তা জানার জন্য যে ট্রু কলারের মতো অ্যাপ ডাউনলোড করতে হত, তার দরকার পড়বে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫২
Share:

অ্যাপ ছাড়াই জানা যাবে কলারের পরিচয়! ছবি : সংগৃহীত।

ফোনে পরিচয় গোপন রাখা সহজ। তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের মগজধোলাই করে কোটি কোটি টাকার জালিয়াতি হয়েছে গত কয়েক বছরে। ৩১ জানুয়ারির পরে সেই সুযোগ কমবে। ভারতীয় টলিকম সংস্থার উদ্যোগে যে কোনও ফোনেই কলারের পরিচয় জানাবে টেলিকম অপারেটরগুলি।

Advertisement

বিশেষ ওই পরিষেবার নাম কলিং নেম প্রেজ়েন্টেশন বা সিএনপি। ইতিমধ্যেই হরিয়ানায় পরীক্ষামূলক ভাবে ওই পরিষেবা শুরু করেছে দেশের প্রথম সারির দুই টেলি অপারেটর সংস্থা। ৩১ মার্চের পর থেকে গোটা দেশেই ওই পরিষেবা শুরু হয়ে যাওয়ার কথা। ফলে এত দিন কে ফোন করছে, তা জানার জন্য যে ট্রু কলারের মতো অ্যাপ ডাউনলোড করতে হত, তার দরকার পড়বে না।

ট্রু কলারের মতো অ্যাপের পরিষেবা অবশ্য সীমিতই। কারণ, ওটি তাঁরাই ব্যবহার করতে পারেন, যাঁদের স্মার্টফোন রয়েছে। তাঁরাই কেবল অ্যাপ মারফত আগাম জানতে পারেন, অচেনা নম্বর থেকে আসলে কে ফোন করছেন। পরিস্থিতি বিশেষে সতর্কও হতে পারতেন। তবে যাঁদের স্মার্টফোন নেই, তাঁরা ওই পরিষেবা পেতেন না। নতুন ব্যবস্থায় সেই বৈষম্য দূর হবে।

Advertisement

এ ছাড়া ট্রু কলারের মতো অ্যাপকে বহু বার ‘স্পাইং অ্যাপ’ বলেও বর্ণনা করা হয়েছে। এমনও অভিযোগ উঠেছে যে, এটি ফোন থেকে তথ্য পাচার করে। অভিযোগটি সত্য কি মিথ্যা বিচার না করেই বলা যায়, নতুন ব্যবস্থায় তেমন কোনও ঝুঁকি থাকবে না। কারণ, এর জন্য কোনও বিশেষ অ্যাপ ইনস্টল করতে হবে না ফোনে।

কলিং নেম প্রেজ়েন্টেশন সম্পর্কে যা যা জানা দরকার

১. স্প্যাম কল এবং নানা ধরনের প্রতারণামূলক কল আটকাতেই এই ব্যবস্থা। যেখানে ফোন নম্বর সেভ করা না থাকলেও ফোন নম্বরটি যাঁর নামে নথিভুক্ত, তা দেখা যাবে ফোনের পর্দায়।

২. ওই নাম টেলিকম অপারেটর জানবে নম্বর নেওয়ার সময় জমা পড়া কেওয়াইসি-র তথ্য থেকে।

৩. আপাতত ৪জি এবং ৫জি নেটওয়ার্ক ব্যবহারকারীরাই এই পরিষেবা পাবেন।

৪. এর জন্য কোনও অ্যাপ ইনস্টল করতে হবে না।

৫. যদি কেউ পরিচয় গোপন করতে চান, তবে সেই সুযোগ তিনি পাবেন। চাইলে নিজের নাম গোপন করার বিকল্পও বাছতে পারবেন তিনি। তবে কেউ নাম গোপন করেছেন বুঝলেও উল্টো দিকের মানুষটি সতর্ক হবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement