Alia's Life Lesson

পোষ্যদের থেকেই জীবনের ‘সহজপাঠ’ শিখেছেন আলিয়া! নায়িকাকে কী কী শিখিয়েছে এডওয়ার্ড, জুনিপাররা?

পোষ্য বিড়ালদের প্রতি তাঁর ভালবাসা বারংবার প্রকাশ পেয়েছে আলিয়া ভট্টের কথায়। বিভিন্ন সময় অভিনেত্রী সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন এডওয়ার্ড আর জুনিপারদের সঙ্গে আদুরে মুহূর্তের নানা ছবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১
Share:

পোষ্যদের সঙ্গে অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।

পোষ্য বিড়ালদের প্রতি তাঁর ভালবাসা বারংবার প্রকাশ পেয়েছে আলিয়া ভট্টের কথায়। বিভিন্ন সময় অভিনেত্রী সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন এডওয়ার্ড আর জুনিপারদের সঙ্গে আদুরে মুহূর্তের নানা ছবি।

Advertisement

আলিয়ার কাছে তাঁর পোষ্যেরা কেবল ভালবাসার পাত্র নয়, বিভিন্ন সময় তাদের থেকে জীবনের পাঠও নেন তিনি। পোষ্য বিড়ালদের থেকে কী শিখেছেন অভিনেত্রী? এক সাক্ষাৎকারে তাঁকে এই প্রশ্ন করা হলে আলিয়ার জবাব, ‘‘জীবনে চলতে গিয়ে পোষ্যদের থেকেও আমি শিখেছি। যেমন জীবনে তোমার সঙ্গে অনেক ঘটনাই ঘটবে, তবে সব ঘটনাকে খুব বেশি গুরুত্ব দিলে চলবে না। জীবনে কারও কাছ থেকে কোনও প্রত্যাশা রেখো না, যত কম প্রত্যাশা রাখবে, ততই দুঃখ কম হবে। হতাশ কম হবে। পোষ্যরা আমায় শিখিয়েছে ঘুমোতে। সয় পেলেই ঘুমোও, তা হলে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকবে।’’

আলিয়ার পোষ্যপ্রেমের কথা কারও অজানা নয়। এর আগেও কুকুর, বিড়াল পোষ্য হিসেবে রেখেছেন নায়িকা। ঘনিষ্ঠ মহলে তিনি নাকি বলেন, উপহার হিসেবে কেউ তাঁকে পোষ্য দিলে তিনি সবচেয়ে খুশি হন। আলিয়ার প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মলহোত্র তাঁকে একটি পোষ্য উপহার দেন। সম্পর্ক না টিকলেও পোষ্য এডওয়ার্ডের প্রতি আলিয়ার ভালবাসা এতটুকুও কমেনি। বিয়ের পিঁড়িতেও আলিয়ার পাশে এডওয়ার্ডকে দেখা গিয়েছে। সিদ্ধার্থ কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে এডওয়ার্ডের কথা ভেবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, আজও এডওয়ার্ডের কথা তাঁর ভীষণ মনে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement