আমার ১০ জন সেক্স পার্টনার, খোলামেলা জানাচ্ছেন বহু ব্রিটিশ

ব্রিটেনের সবচেয়ে বড় ডেটিং সাইট ইলিসিটএনকাউন্টারস.কমে মোট ১,০০০ জনের উপর সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। তাতে দেখা গিয়েছে অন্তত ১০ জনের কম সেক্স পার্টনার থাকলে তাকে অনভিজ্ঞ মনে করেন ব্রিটিশরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:২২
Share:

সুস্থ জীবনের জন্য ১০ জন শয্যাসঙ্গী আদর্শ! শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করছে ব্রিটেনের এক সমীক্ষা।

Advertisement

ব্রিটেনের সবচেয়ে বড় ডেটিং সাইট ইলিসিটএনকাউন্টারস.কমে মোট ১,০০০ জনের উপর সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। তাতে দেখা গিয়েছে অন্তত ১০ জনের কম সেক্স পার্টনার থাকলে তাকে অনভিজ্ঞ মনে করেন ব্রিটিশরা। ইলিসিটএনকাউন্টারস.কমের এক সদস্য ক্রিশ্চিয়ান গ্রান্ট জানান, ‘‘ডেটিং গেমের ধারনাই পুরো বদলে যাচ্ছে। ক্রমশ সহিষ্ণু ও সেক্সুয়ালি অ্যাডভেঞ্চারাস হয়ে উঠছি। এই সমীক্ষা ১০ বছর আগে চালানো হলে কখনই এই ফল আসতো না।’’

সমীক্ষায় উঠে এসেছে, যে মহিলাদের ১০ জনের বেশি শয্যাসঙ্গী রয়েছেন তাঁদের ব্যাপারে অনেক পুরুষই নাক সিঁটকোন। আর ২০-র বেশি শয্যাসঙ্গী থাকলে তাঁকে কোনও পুরুষই পেতে চান না। রিপোর্ট অনুযায়ী, ৩৫ শতাংশ মহিলা ও ৩০ শতাংশ পুরুষ জানিয়েছেন তাঁরা সঙ্গীর আগের রেকর্ড জানতে আগ্রহী।

এর আগে এক সমীক্ষা উঠে এসেছিল ব্রিটেনে সেক্সের ব্যাপারে মহিলারা পুরুষদের তুলনায় অনেক বেশি খোলামেলা। তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতাও পুরুষদের তুলনায় অনেক বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement