Amir Khan

Amir Khan & Kiran Rao: বিয়ে ভাঙলেও জুটি ভাঙেনি! কর্ণের জন্মদিনে ‘প্রাক্তন’ কিরণের সঙ্গে দেখা দিলেন আমির

অনেকের ধারণা, বিয়ে ভেঙে গেলেই সম্পর্ক তিক্ত হয়ে যায়। আর একে অপরের মুখ দেখতে চান না। শুধু এমনটাই যে দস্তুর নয়, দেখালেন আমির-কিরণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১২:৩৪
Share:

কর্ণ জোহরের জন্মদিনে কিরণ রাও এবং আমির খান।

কর্ণ জোহরের জন্মদিনে ক্যাটরিনা থেকে রণবীর, করিনা থেকে কাজল— দেখা গিয়েছে সকলকেই। তবে চমক দিলেন আমির খান।

Advertisement

করিনা কপূর খান ঢুকলেন স্বামী সইফ আলি খানের হাত ধরে। আর আমির কার সঙ্গে দেখা দিলেন ভাবুন? প্রাক্তন স্ত্রী কিরণ রাও!

গত বছর হঠাৎ একটি ভিডিয়োয় যৌথ ভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির-কিরণ। তাঁদের করা সেই ভিডিয়ো দেখেও মন্তব্যের অন্ত ছিল না। সকলের মনে হয়েছিল, বন্ধুত্ব রক্ষার কথা তাঁরা বললেও আসলে বিষয়টি লোকদেখানো। বিচ্ছেদের পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা সম্ভব হবে না।

Advertisement

সে সব ধারণায় ইতি টেনে কর্ণের পঞ্চাশতম জন্মদিনে আমির-কিরণ দেখা দিলেন যুগলে। না, তাঁরা আবারও প্রেম করছেন বা নতুন করে বিয়ে করতে চলেছেন, এমন কোনও দাবিই নেই। বরং ‘দঙ্গল’-এর অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেম নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। তার মধ্যে কিরণ এবং আমির একসঙ্গে দেখা দেওয়ায় বেশ আলোড়ন তৈরি হয়।

অনুগামীরাও আবার আমির এবং কিরণকে একসঙ্গে দেখে বেশ খুশি। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে আসায় কিরণের মনোভাবের প্রশংসা করেছেন অনেকেই। বহু জনেরই মত, বেশ প্রাপ্তমনস্ক পদক্ষেপ দেখা গেল দুই তারকার এই ভঙ্গিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement