World Cup 2026

কেউ সন্তানের মায়ের কাছেই ফিরেছেন, কেউ দোকান-কর্মীর প্রেমে মত্ত হয়েছেন! নজরে তারকা ফুটবলারদের প্রেমকাহিনি

মেসি থেকে রোনাল্ডো, নেমার কিংবা হালান্ড, ফুটবলারদের খেলা বিশ্বকাপে যেমন নজর কাড়ছে, তেমনই তাঁদের স্ত্রী-বান্ধবীদের নিয়েও আলোচনার শেষ নেই। এই সব ফুটবল তারকাদের প্রেমকাহিনি হার মানাবে সিনেমাকেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৯:৫২
Share:
০১ ১৯

বিশ্বকাপ জ্বরে জর্জরিত গোটা দুনিয়া। বিশ্বকাপে বেশ কিছু ফুটবলারের সঙ্গে গিয়েছেন তাঁদের স্ত্রী, বান্ধবীরাও। মাঠের তারকাদের মাঠের বাইরে থেকে অবিরাম সাহস জুগিয়ে আসছেন তাঁরা।

০২ ১৯

মেসি থেকে রোনাল্ডো, নেমার কিংবা হালান্ড, ফুটবলারদের খেলা বিশ্বকাপে যেমন নজর কাড়ছে, তেমনই তাঁদের স্ত্রী-বান্ধবীদের নিয়েও আলোচনার শেষ নেই। এই সব ফুটবল তারকাদের প্রেমকাহিনি হার মানাবে সিনেমাকেও। কারও প্রেম খেলার মাঠে শুরু, কেউ কেনাকাটা করতে গিয়ে বান্ধবী খুঁজে পেয়েছেন। নজরে থাকুক ২০২৬-এর বিশ্বকাপে নজরকাড়া ফুটবলারদের প্রেমকাহিনি।

Advertisement
০৩ ১৯

নিজের প্রেমকে কোনও দিনই সংবাদমাধ্যমের কাছে লুকিয়ে রাখেননি লিওনেল মেসি। পত্নীনিষ্ঠ ভদ্রলোক হিসাবে মেসির বেশ সুনাম। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর প্রেরণা ও নিরন্তর উৎসাহ না পেলে তিনি এত দূর আসতেই পারতেন না।

০৪ ১৯

আন্তোনেল্লার সঙ্গে মেসির আলাপ আর্জেন্টিনার রোজ়ারিও শহরে। তাঁরা ৫ বছর বয়স থেকে চেনেন একে অপরকে। মেসিরই বাল্যবন্ধু, ফুটবলার লুকাস স্কাগিলার আত্মীয় আন্তোনেল্লা শৈশবে মেসির খেলার সঙ্গীও বটে। মেসির ঘনিষ্ঠজনেরা বলে থাকেন, শুধু আন্তোনেল্লাকে দেখার জন্যই নাকি নানা অজুহাতে বন্ধুর বাড়ি চলে যেতেন মেসি। ২০০০ সালে মাত্র তেরো বছর বয়সে সুদূর স্পেনের একটি ফুটবল ক্লাবের যুব অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে চলে যান মেসি। মেসির পরিবারও পাকাপাকি ভাবে চলে যায় স্পেনের শহর বার্সেলোনায়। দূরত্ব বাড়ে মেসির-আন্তোনেল্লার।

০৫ ১৯

২০০৫ সালে মেসি খবর পান, আন্তোনেল্লার প্রিয় বন্ধু একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। সেই সময় আন্তোনেল্লার পাশে থাকতে কিছু দিনের জন্য নিজের শহর রোজ়ারিওতে ফিরেছিলেন মেসি। আবার কাছাকাছি আসেন দু’জনে। ২০১০ সালেই প্রথম বান্ধবীকে প্রেমপ্রস্তাব দেন তিনি। ২০১৭ সালে রোজ়ারিও শহরেই বিয়ে সারেন মেসি ও আন্তোনেলা। এই দম্পত্তির প্রথম সন্তান থিয়েগো জন্মগ্রহণ করে ২০১২ সালে। ২০১৫ সালে জন্ম নেয় মধ্যম পুত্র মাতেও। আর ২০১৮ সালে আন্তোনেল্লা তাঁদের কনিষ্ঠ সন্তান সিরোর জন্ম দেন।

০৬ ১৯

বিশ্বকাপ মিটলেই দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল মহলে। প্রায় এক দশক ধরে একসঙ্গেই থাকেন রোনাল্ডো এবং জর্জিনা। ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। রোনাল্ডো- জর্জিনার প্রেমকাহিনি হার মানাবে সিনেমাকেও।

০৭ ১৯

মাদ্রিদের এক শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন রোনাল্ডো। ‘গুচি’র শোরুমে ঢুকেই জর্জিনাকে প্রথম দেখেন রোনাল্ডো। জর্জিনা সেই শোরুমের কর্মী ছিলেন। প্রথম দেখাতেই জর্জিনার প্রেমে পড়ে যান রোনাল্ডো। জর্জিনার থেকে চোখ ফেরাতে পারছিলেন না তিনি। তার পরেই শুরু হয় দু’জনের প্রেমালাপ। একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা।

০৮ ১৯

রোনাল্ডোর মোট পাঁচ সন্তান। তাদের দু’জনের মা জর্জিনা। রোনাল্ডো-জর্জিনার সঙ্গেই থাকে পাঁচ জন। তাঁদের সুখের সংসার সম্ভবত এ বার পূর্ণতা পেতে চলেছে। আগামী সেপ্টেম্বরে তাঁদের চার হাত সরকারি ভাবে এক হতে পারে। তবে এ বিষয় এখনও মুখ খোলেননি দু’জনে। গত বছর অগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনাল্ডো। সমাজমাধ্যমে প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান জর্জিনা। রোনাল্ডোর উপহার দেওয়া বহুমূল্য হীরের আংটির ছবিও ভাগ করে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রোনাল্ডো মজা করে বলেছিলেন, ‘‘বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিয়ে করতে যেতে পারব।’’

০৯ ১৯

বিশ্বকাপে তেমন ভাবে দেখা যায়নি নেমারকে। চোটের কারণে আপাতত তিনি মাঠের বাইরে। কিন্তু তাঁর প্রেমজীবন বরাবরই আলোচনা বিষয় হয়ে উঠেছে। মাত্র ১৯ বছর বয়সে বাবা হন নেমার। ২০১১ সালে নেমারের বান্ধবী ক্যারোলিনা দান্তাস ফুটবলারের প্রথম সন্তান ডেভি লুকার জন্ম দেন। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি।

১০ ১৯

২০২২ সালে মডেল এবং সমাজমাধ্যমপ্রভাবী ব্রুনা বিয়ানকার্দির প্রেমে পড়েন নেমার। ২০২৩ সালে নেমার ও ব্রুনার ঘরে জন্ম নেয় কন্যসন্তান মাভি। তবে মেয়ের জন্ম হওয়ার কয়েক মাসের মধ্যেই বান্ধবী ব্রুনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ব্রাজিলের ফুটবল তারকার।

১১ ১৯

২০২৪ সালে ব্রাজিলিয়ান মডেল আমান্ডা কিম্বার্লির সঙ্গে সম্পর্কে জড়ান নেমার। ওই বছরেই আমান্ডা নেমারের তৃতীয় সন্তান হেলেনার জন্ম দেন। তবে আবার বিচ্ছেদ হয় নেমারের। আমান্ডার সঙ্গে বিচ্ছেদের পর আবার পুরনো প্রেমিকা ব্রুনার কাছে ফিরে যান ফুটবল তারকা। ২০২৫ সালে নেইমার ও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান মেলের জন্ম হয়। ব্রুনা এখন সন্তানসম্ভবা। শীঘ্রই আসতে চলেছে নেমারের পঞ্চম সন্তান।

১২ ১৯

একার কাঁধে ইংল্যান্ডকে বিশ্বকাপের শেষ ষোলোয় তুলেছেন অধিনায়ক হ্যারি কেন। হ্যারির নজরকাড়া পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের ভক্তেরা। মাঠের বাইরে দারুণ রোম্যান্টিক হ্যারি। ছেলেবেলার বান্ধবী কেটি গুডল্যান্ডকেই জীবনসঙ্গী করেন তিনি। হ্যারি ও কেটি দু’জনে একসঙ্গে স্কুলে যেতেন। বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত। ২০১৯ বিয়ে করেন দু’জনে।

১৩ ১৯

তার পর বেশ কিছু বছর খেলার কারণে জার্মানিতে থাকতে শুরু করেন হ্যারি। দূরে থেকেও প্রেম কমেনি দু’জনের। জীবনের ওঠাপড়ায় সব সময় হ্যারির পাশে থেকেছেন স্ত্রী কেটি। দু’জনের চারটি সন্তান রয়েছে। দু’টি ছেলে ও দু’টি মেয়ে।

১৪ ১৯

বিশ্বকাপে এ বার নজর কেড়েছেন স্পেনের লামিন ইয়ামাল। বয়স মাত্র ১৮ বছর। তবে ফুটবলারের প্রেমজীবন বেশ রঙিন। এক সময় বয়সে প্রায় ১০ বছরের বড় বান্ধবী নিকি নিকোলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। লামিন সমাজমাধ্যমে ঘটা করে সম্পর্কটিকে সিলমোহর দেন। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র ১৭ দিন। ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

১৫ ১৯

নেটপ্রভাবী ইনিস গ্রেসিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান লামিন। ইনিসের সঙ্গে লামিনের প্রথম আলাপ সমাজমাধ্যমেই হয়। এখন দু’জনেই প্রেমে মজেছেন। বিশ্বকাপে স্পেনের প্রতিটি ম্যাচেই দর্শকাসনে দেখা যায় ইনিসকে।

১৬ ১৯

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থকেরা আপাতত ভিনিসিয়াস জুনিয়রের দিকেই তাকিয়ে রয়েছেন। ২৫ বছরের এই ‘টগবগে’ খেলোয়াড় খেলেন ফরোয়ার্ডে। বিশ্বের অন্যতম ভাল ফুটবল খেলোয়াড় হিসাবেও উঠে আসছে তাঁর নাম। খবরে রয়েছে তাঁর প্রেমজীবনও। ২০২৫ সালে ব্রাজিলের জনপ্রিয় তারকা ভার্জিনিয়া ফনসিকার সঙ্গে সম্পর্কে জড়ান ভিনিসিয়াস।

১৭ ১৯

সমাজমাধ্যমে দু’জনের প্রেমের নানা মুহূর্ত নজর কাড়ে ভিনিসিয়াসের অনুরাগীদের। তিন সন্তানের মা ভার্জিনিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ৭ মাসের মধ্যেই সম্পর্কের ইতি টানেন দু’জনে।

১৮ ১৯

ফিফা বিশ্বকাপে মেসি-রোনাল্ডোদের ভিড়ে নজর কেড়েছেন নরওয়ের ফুটবলার তারকা আর্লিং হালান্ড। গত কয়েক দিন থেকেই তিনি আলোচনায়। ফুটবলারের প্রেমকাহিনিও বেশ রঙিন। হালান্ডের প্রেমকাহিনির শুরুটা হয় ফুটবলের মাঠ থেকেই। তাঁর বান্ধবী ইসাবেল জোহানসেনও একজন ফুটবল খেলোয়াড়।

১৯ ১৯

হালান্ড আর ইসাবেল একই ফুটবল ক্লাবের হয়ে খেলতেন। এক সাক্ষাৎকারে হাল্যান্ড বলেন, ইসাবেলের তরফ থেকেই প্রথম প্রেমপ্রস্তাব আসে। ২০২১ সাল থেকে দু’জনে ডেট করতে শুরু করেন। ২০২৪ সালে তাঁদের ছেলের জন্ম হয়।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement