Lychee Buying Tips

বাজারে রকমারি লিচু দেখে বিভ্রান্ত? কোনটি মিষ্টি ও রসালো বেশি? শিখে নিন কেনার কৌশল

রসালো, মিষ্টি লিচুর জন্য বছরভর অপেক্ষা করেন অনেকেই। কিন্তু বাজারে কিনতে গেলে প্রায়ই দেখা যায়, সব লিচুর স্বাদ এক রকম নয়। কোনওটি খুব মিষ্টি, কোনওটি আবার তুলনায় কম রসালো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৯:৫৮
Share:

লিচু কেনার কৌশল শিখে নিন। ছবি: সংগৃহীত।

গরমের মরসুম মানেই আম, কাঁঠাল আর লিচুর সময়। রসালো, মিষ্টি এই ফলের জন্য বছরভর অপেক্ষা করেন অনেকেই। কিন্তু বাজারে কিনতে গেলে প্রায়ই দেখা যায়, সব লিচুর স্বাদ এক রকম নয়। কোনওটি খুব মিষ্টি, কোনওটি আবার তুলনায় কম রসালো। কারণ, ভারতে একাধিক জাতের লিচু চাষ হয় এবং প্রতিটির বৈশিষ্ট্য আলাদা। সব বাজারে সব রকম পাওয়া না গেলেও কোনও কোনও জায়গায় একাধিক জাতের লিচু পেয়ে যেতে পারেন।

Advertisement

লিচু কী ভাবে পরখ করবেন? ছবি: সংগৃহীত

বোম্বাই লিচু, শাহি লিচু, দেহরাদূন লিচু, চিনা লিচু, কসবা লিচু, পূর্বী লিচুর মতো একাধিক জাতের লিচু পাওয়া যায় নানা বাজারে। লিচু সম্পর্কে জেনে নিয়ে বাজারে গেলে বিপাকে পড়তে হবে না। বেছে নিতে পারবেন মিষ্টি লিচু। রইল মিষ্টি ও রসালো ফল কেনার টোটকাও।

সবচেয়ে মিষ্টি লিচু চিনবেন কী ভাবে?

Advertisement

রং দেখে

সবজেটে বা খুব গাঢ় বাদামি রঙের লিচু এড়িয়ে চলুন। সাধারণত উজ্জ্বল গোলাপি-লাল বা হালকা লালচে রঙের লিচু বেশি টাটকা হয়।

খোসা যাচাই

খোসা খুব শুকনো বা কুঁচকে গেলে বুঝতে হবে ফলটি অনেক দিন আগে তোলা হয়েছে। টাটকা লিচুর খোসা তুলনামূলক টানটান থাকে।

গন্ধ শুঁকে

ভাল লিচুতে হালকা মিষ্টি সুগন্ধ থাকে। টক বা গাঁজনের মতো গন্ধ এলে সেই ফল না কেনাই ভাল।

ওজন পরীক্ষা

হাতে নিয়ে ভারী মনে হলে সাধারণত শাঁস বেশি এবং ফল রসালো হওয়ার সম্ভাবনা থাকে।

গুচ্ছ সমেত

ডাঁটা ও পাতা-সহ লিচু কিনতে পারলে টাটকা ফল পাওয়ার সম্ভাবনা বেশি। পাতা একেবারে শুকিয়ে গেলে বুঝতে হবে ফলটি বেশ কিছু দিন আগে সংগ্রহ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement