kitchen hacks

পার্সলে, রোজ়মেরি ফ্রিজে রেখেও টাটকা থাকছে না? ৩টি উপায় মানলেই দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন

মাছের ঝোলে দেওয়ার জন্য একমুঠো ধনেপাতাকুচি হোক বা পিৎজ়ার উপরে অরিগ্যানো, ইদানীং প্রায় সবার ফ্রিজেই ধাকে কমবেশি হার্বের সম্ভার। কিন্তু অনেক সময় ফ্রিজে রাখলেও সেই হার্বগুলির দুর্দশা চোখে দেখা যায় না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯
Share:

হার্বস ফ্রিজে রাখার আগে কী কী নিয়ম মানতে হবে? ছবি: সংগৃহীত।

দেশি রান্নায় ধনেপাতা হোক বা বিদেশি রান্নায় অরিগ্যানো— রান্নার স্বাদ বৃদ্ধি করতে হার্বসের জবাব নেই। মাছের ঝোলে দেওয়ার জন্য একমুঠো ধনেপাতাকুচি হোক বা পিৎজ়ার উপরে অরিগ্যানো, ইদানীং প্রায় সবার ফ্রিজেই ধাকে কমবেশি হার্বের সম্ভার। কিন্তু অনেক সময় ফ্রিজে রাখলেও সেই হার্বগুলির দুর্দশা চোখে দেখা যায় না। ধনেপাতা, পুদিনাপাতার মতো টাটকা হার্বস একেবারে শুকিয়ে যায় আর অরিগ্যানো, রোজ়মেরির মতো শুকনো হার্বগুলির গন্ধ পুরোপুরি চলে যায়। কী ভাবে সংরক্ষণ করলে দীর্ঘ দিন ব্যবহার করা যায় এই হার্বগুলি, রইল হদিস।

Advertisement

১) ধনেপাতা, পুদিনাপাতা, পার্সলেপাতা দু’দিনের বেশি ফ্রিজে রাখলেই শুকিয়ে যায়। তাই টাটকা হার্বগুলির ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে কাচের গ্লাসে জল ভরে তার মধ্যে ডাঁটি সমেত হার্বগুলি ডুবিয়ে রাখুন। ডাঁটিগুলি কাটতে ভুলবেন না। এ বার গ্লাসটির উপর আলগা করে একটা প্লাস্টিক মুড়িয়ে ফ্রিজে রেখে দিন। দু’দিন অন্তর অন্ত জল পাল্টে ফেললেই দীর্ঘ দিন তাজা থাকবে ধনেপাতা, পার্সলে।

২) রোজ়মেরি, থাইমের মতো হার্বের কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। এ ক্ষেত্রে একটি আধভেজা পেপার টাওয়েলের উপর হার্বগুলি রেখে আর একটি আধভেজা পেপার টাওয়েল দিয়ে চাপা দিন। এ বার পেপার টাওয়েল সহ হার্বগুলি একটি প্লাস্টিকের কৌটোয় ভরে ফ্রিজে রাখুন।

Advertisement

৩) বাজার থেকে অনেক সময় থাইম, অরিগ্যানোর মতো হার্বগুলি শুকনো অবস্থায় কেনা হয়। সে ক্ষেত্রে এক বার ব্যবহারের পর সেই প্যাকেট ‌খুলেই ফ্রিজে রাখা হয়, আর তাতেই সমস্ত গন্ধ উবে যায়। এ ক্ষেত্রে সেগুলিকে প্যাকেট থেকে বার করে বায়ুরোধী কৌটোয় ভরে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement