home decor tips

এসি বন্ধ করার পরেই ঘর গরম হয়ে যাচ্ছে? বিদ্যুতের বিল কমাতে অন্দরসজ্জায় কয়েকটি বদল আনুন

বাড়তি বিদ্যুতের বিলের কথা ভেবে সারা রাত এসি চালিয়ে ঘুমোনোর উপায় নেই। তবে এসি বন্ধ করলেই ঘর কিছু ক্ষণের মধ্যেই গরম হতে শুরু করে। তবে উপায় জানা থাকলে এসি বন্ধ রাখার পরেও ঘর ঠান্ডা রাখা সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৪৯
Share:

এসি বন্ধ করার পরেও দীর্ঘ ‌ক্ষণ ঘর থাকবে ঠান্ডা, জানতে হবে কায়দা। ছবি: সংগৃহীত।

অসহনীয় গরমে এসি ছাড়া চলা বেশ কষ্টদায়ক। বাইরের তাপপ্রবাহের আঁচ যাতে গায়ে না লাগে, সেই জন্য সারা ক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার চেষ্টা করছেন অনেকেই। এসি থেকে বেরোনো মানেই ঘেমে স্নান করে যাওয়া। সেই ভয়ে বাতানুকূল যন্ত্রের হাওয়ায় থাকতে বেশি পছন্দ করছেন অনেকেই। তাতেই বাড়ছে বিপদ, ক্রমেই বাড়ছে বিদ্যুতের বিল। তাই সারা রাত এসি চালিয়ে ঘুমোনোর উপায় নেই। তবে এসি বন্ধ করলেই ঘর কিছু ক্ষণের মধ্যেই গরম হতে শুরু করে। তবে উপায় জানা থাকলে এসি বন্ধ রাখার পরেও ঘর ঠান্ডা রাখা সম্ভব।

Advertisement

১) দিনের বেলায় সূর্যের তাপ ঘরে ঢুকে ঘরকে উষ্ণ করে তোলে। সূর্যের তাপ রুখতে ঘরে মোটা পর্দা ব্যবহার করুন। পর্দা টেনে তার পরেই এসি চালান। দেখবেন এসি বন্ধের পরেও ঘর ঠান্ডা থাকবে।

২) তাপ উৎপাদন করে এমন বৈদ্যুতিন যন্ত্র যেমন টিভি, কম্পিউটার ইত্যাদি বন্ধ করে রাখুন। ঘরের আলো জ্বলেও ঘর গরম হয়ে থাকে। তাই আলো নিভিয়ে দিলে এসির ঠান্ডাভাব পাবেন, এসি বন্ধ করার পরেও।

Advertisement

৩) মেঝেতে পাতলা চটের মাদুর বিছিয়ে রাখুন। বিছানায় হালকা রঙের চাদর বিছিয়ে রাখুন। এতে কম তাপ শোষণ হয়। তাই এসি বন্ধ করে দিলেও ঘর দ্রুত গরম হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement