Whatsapp New Feature

অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ, জানাবে অপরিচিতের ঠিকুজিকোষ্ঠীও

হোয়াট্‌সঅ্যাপে মাঝেমধ্যেই অজানা নম্বর থেকে নানা রকম মেসেজ আসে। সন্দেহজনক লিঙ্কও আসে। এই সব নম্বর হ্যাকারদের কি না, তা ভেবে আতঙ্কিত হন। চ্যাট খুলতেও ভয় লাগে। গ্রাহকদের সুবিধার জন্য এ বার অজানা নম্বর থেকে মেসেজ এলেই সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৭:১৯
Share:

অজানা নম্বর থেকে কে মেসেজ পাঠাচ্ছে, চ্যাট খোলার আগেই জেনে যাবেন সব। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হোয়াট্‌সঅ্যাপে প্রতারণা দিন দিন বাড়ছে। মাঝেমধ্যেই অজানা নম্বর থেকে মেসেজ, সন্দেহজনক লিঙ্ক আসে। সেই চ্যাট খুলতেও ভয় পান অনেকে। অপরিতিত নম্বর থেকে কে মেসেজ বা কল করছে, তা ভেবে আতঙ্ক হওয়া অস্বাভাবিক নয়। কারণ, ইদানীং ডিজিটাল মাধ্যমে নানা রকম প্রতারণার ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। তাদের নিশানায় রয়েছে হোয়াট্‌সঅ্যাপও। তাই গ্রাহকদের সুবিধার জন্য নতুন ফিচার আনছে মেটা। হোয়াট্‌সঅ্যাপে অজানা কোনও নম্বর থেকে মেসেজ বা লিঙ্ক এলে, সেটি খোলার আগেই সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ। নম্বরটি কার, তিনি আপনার পরিচিত কি না, তা-ও জানাবে বিস্তারিত।

Advertisement

হোয়াট্‌সঅ্যাপের নতুন সুরক্ষাকবচ

হোয়াট্‌সঅ্যাপে ‘ফিশিং’, ‘গোস্ট পেয়ারিং’-এর মতো সাইবার অপরাধের ঘটনা বেড়ে চলেছে। ‘ফিশিং’ এমন এক সাইবার অপরাধ, যেখানে হ্যাকারেরা অজানা কোনও নম্বর থেকে মেসেজ পাঠিয়ে গ্রাহকের পাসওয়ার্ড, পিন নম্বর, পাসওয়ার্ড বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট কব্জা করে ফেলতে পারে। এই পদ্ধতিতে ম্যালঅয়্যার পাঠিয়ে ফোনের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নিতে পারে। ‘গোস্ট পেয়ারিং’ আরও বিপজ্জনক। এই পদ্ধতিতে আপনার ফোন হাতে না নিয়েই অপরাধীরা চোরাগোপ্তা পথে ঢুকে পড়বে আপনার অ্যাকাউন্টে। তার পরে আপনার অ্যাকাউন্টের প্রতিলিপি বা ‘ক্লোন’ তৈরি করে ফেলবে। তা দিয়েই শুধু আপনার হোয়াট্‌সঅ্যাপ প্রোফাইল নয়, সম্পূর্ণ ফোনকেই কব্জা করে ফেলবে। হোয়াট্‌সঅ্যাপ যে চুরি হয়েছে, তা জানতেই পারবেন না কোনও ভাবে।

Advertisement

এই ধরনের অপরাধ ঠেকাতেই নতুন ফিচারটি কাজ করবে। আপনার অ্যাকাউন্টে অজানা কোনও নম্বর থেকে মেসেজ এলে সেটি খুলে দেখার আগেই হোয়াট্‌সঅ্যাপে পপ-আপ মেসেজ আসবে। সতর্ক করে জানানো হবে, সেই নম্বরটি কার, কোন দেশের, নম্বরটি আপনার কনট্যাক্ট লিস্টে আছে কি না অথবা সেই ব্যক্তি আপনারই কোনও পরিচিত গ্রুপের সদস্য কি না। সেই চ্যাটে জবাব দিলে বা লিঙ্ক খুললে আপনার বিপদ হতে পারে কি না, সে ব্যাপারেও সতর্ক করবে। অর্থাৎ, চ্যাটটি খোলার আগেই গ্রাহক জেনে যাবেন যে, অজানা নম্বরটি কার এবং সেই ব্যক্তির পরিচয় কী। ফলে তিনি সতর্ক হতে পারবেন।

এই মুহূর্তে ফিচারটি নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। হোয়াট্‌সঅ্যাপে জালিয়াতি ও সাইবার প্রতারণা ঠেকাতে ফিচারটি খুব দ্রুত ব্যবহার করা যাবে বলেই জানিয়েছে মেটা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement