শিশুদের টিকাকরণে বিশেষ উদ্যোগ

এক বছরের শিশুদের জন্য সাতটি রোগের প্রতিষেধক টিকা দিতে বিশেষ কর্মসূচি নিল স্বাস্থ্য দফতর। সাতটি রোগের টিকা-তাই নাম দেওয়া হয়েছে ‘মিশন ইন্দ্রধনুষ’। আগামী অক্টোবর থেকে শুরু হবে এই কর্মসূচি। তার আগে শুরু হয়ে গিয়েছে প্রচার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১১
Share:

এক বছরের শিশুদের জন্য সাতটি রোগের প্রতিষেধক টিকা দিতে বিশেষ কর্মসূচি নিল স্বাস্থ্য দফতর। সাতটি রোগের টিকা-তাই নাম দেওয়া হয়েছে ‘মিশন ইন্দ্রধনুষ’। আগামী অক্টোবর থেকে শুরু হবে এই কর্মসূচি। তার আগে শুরু হয়ে গিয়েছে প্রচার। পশ্চিম মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, “যাতে একশো শতাংশ শিশুই প্রয়োজনীয় টিকা নিয়ে সুস্থ থাকে-তাই এই উদ্যোগ।”

Advertisement

‘মিশন ইন্দ্রধনুষ’-এর মাধ্যমে মূলত সাতটি প্রতিষেধক টিকা দেওয়া হবে। শিশুদের টিবি, হুপিং কাশি, হাম, পোলিও, টিটেনাস, ডিপথেরিয়া ও হেপাটাইটিস বি— এই সাতটি রোগ যাতে শিশুদের শরীরে বাসা না বাঁধে তাই এই উদ্যোগ। স্বাস্থ্য দফতরের আর্জি, ‘মিশন ইন্দ্রধনুষ’-এ যোগ দিন আর জীবনে আনুন রামধনুর রং।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও ৩৫ শতাংশ শিশু টিকা থেকে বঞ্চিত। তাই কেন্দ্রীয় সরকার দেশের ২০১টি জেলাকে বিশেষ ভাবে চিহ্নিত করে একযোগে ওই টিককরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরও রয়েছে। জানা গিয়েছে, যারা ড্রপ আউট এবং লেফট আউট-তাদেরই চিহ্নিত করা হবে। বেছে নেওয়া হচ্ছে উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকা। এর মধ্যে রয়েছে শহরে বস্তি এলাকা (যেখানে বাইরের লোকজনের যাতায়াত রয়েছে), যাযাবর জাতীদের বাসস্থান, ইটভাটা, ছোট গ্রাম ও পাড়ায় ছড়িয়ে-ছিটিয়ে কুঁড়েঘরে থাকা এলাকায় যারা নিয়মিত টিকাকরণ কর্মসূচিতে যোগ দেয়নি, আদিবাসী ও পরিযায়ী জনবসতি (জেলে বস্তি, নদী এলাকায় ঘুরে বেড়ানো লোকজন) এলাকা। বাড়ি বাড়ি ঘুরে তালিকা তৈরি, ম্যাজিক শো, শিশুদের নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, পোস্টার, পুস্তিকা বিলির মাধ্যমে চলছে প্রচার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement