Mayank Pawar

ফিটনেসের জগতে পরিচিত নাম, রিয়্যালিটি শোয়ে কাঁদিয়ে দিয়েছিলেন সানি লিওনকে! ৩৭ বছরে মৃত্যু হওয়া কে এই ময়ঙ্ক?

মৃত্যুর সময় ময়ঙ্কের বয়স হয়েছিল ৩৭। চলতি বছরের জানুয়ারিতেই ৩৭ বছরে পা দিয়েছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুর কারণ কী, তা এখনও খোলসা করে জানা যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৭
Share:
০১ ১৪

মৃত্যু হল ‘ফিটনেস ইনফ্লুয়েন্সার’ তথা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘স্‌প্লিটস্‌ভিলা’-এর সাত নম্বর সিজ়নের প্রতিযোগী ময়ঙ্ক পওয়ারের। সোমবার মৃত্যু হয়েছে তাঁর। ময়ঙ্কের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

০২ ১৪

ইনস্টাগ্রামের ওই পোস্টে ময়ঙ্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছে, ‘‘ময়ঙ্ক এক জন সত্যিকারের ভাই, এক জন চ্যাম্পিয়ন, এক জন পরামর্শদাতা এবং অনেকের জন্য অনুপ্রেরণা ছিলেন। যাঁরা তাঁকে চিনতেন এবং ভালবাসতেন, তাঁদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন তিনি। ওম শান্তি।’’

Advertisement
০৩ ১৪

মৃত্যুর সময় ময়ঙ্কের বয়স হয়েছিল ৩৭। চলতি বছরের জানুয়ারিতেই ৩৭ বছরে পা দিয়েছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুর কারণ কী, তা এখনও খোলসা করে জানা যায়নি।

০৪ ১৪

ময়ঙ্কের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই সমাজমাধ্যমে শোকের ছায়া। দুঃখপ্রকাশ করেছেন নেটপ্রভাবীর তামাম অনুরাগীরা। ‘স্‌প্লিটস্‌ভিলা’য় ময়ঙ্কের সহ-প্রতিযোগীদের অনেকেও শোকপ্রকাশ করেছেন তাঁর মৃত্যুর খবরে।

০৫ ১৪

ময়ঙ্কের পরিবারের তরফে ইনস্টাগ্রামে পোস্টটি করার পর এক জন নেটপ্রভাবী লিখেছেন, ‘‘কয়েক দিন আগেও আমি ওঁর (ময়ঙ্কের) স্‌প্লিটস্‌ভিলার যাত্রা দেখছিলাম। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। স্‌প্লিটস্‌ভিলার কোনও মরসুমে আমি ওর থেকে ভাল মানুষ আর দেখিনি। ও যখন বাদ পড়েছিল, তখন অনেকেরই খারাপ লেগেছিল। আত্মার শান্তি কামনা করি।’’

০৬ ১৪

কিন্তু কে ছিলেন এই ময়ঙ্ক? এমটিভি ‘স্‌প্লিটস্‌ভিলা’র সাত নম্বর সিজ়নে উপস্থিতির জন্যই সর্বাধিক পরিচিত ছিলেন ময়ঙ্ক। ডেটিং রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের জেরে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন তিনি।

০৭ ১৪

ময়ঙ্কের জন্ম ১৯৮৯ সালের ১ জানুয়ারি। দিল্লির ফিটনেস জগতে পরিচিত নাম ছিলেন তিনি। তাঁর ফিটনেস যাত্রা এবং বডিবিল্ডিং লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল।

০৮ ১৪

‘স্‌প্লিটস্‌ভিলা’য় ময়ঙ্কের ব্যবহার এবং জেতার মানসিকতা মুগ্ধ করেছিল সঞ্চালক সানি লিওন এবং নিখিল চিনপ্পাকে। যদিও ময়ঙ্ক শেষমেশ জেতেননি। তবে তাঁর বাদ পড়া নিয়ে সেই সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

০৯ ১৪

‘স্‌প্লিটস্‌ভিলা’ থেকে বাদ পড়ার সময় ময়ঙ্কের ব্যবহারের জন্য তাঁর প্রশংসা করতে দেখা গিয়েছিল খোদ সানিকে। এমনকি বিদায়বেলায় ময়ঙ্কের জন্য চোখের জল ফেলতেও দেখা গিয়েছিল তাঁকে। দুঃখপ্রকাশ করেছিলেন সহ-সঞ্চালক নিখিলও।

১০ ১৪

তবে রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের পর আর তেমন ভাবে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি ময়ঙ্ককে। ‘ফিটনেস’ তথা শরীরচর্চাকেই মূলমন্ত্র করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

১১ ১৪

শুধু ‘স্‌প্লিটস্‌ভিলা’ নয়, পুরুষদের একাধিক প্রতিযোগিতাও জিতেছিলেন ময়ঙ্ক। খেতাব জিতে বডিবিল্ডিংয়ের জগতে নিজের জন্য একটি সম্মানজনক স্থানও তৈরি করেছিলেন।

১২ ১৪

এক জন পেশাদার বডিবিল্ডার এবং প্রশিক্ষক হিসাবেও সুনাম অর্জন করেছিলেন ময়ঙ্ক। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে শরীরচর্চা সংক্রান্ত পোস্ট দিতেন তিনি।

১৩ ১৪

শরীরচর্চার জন্যও সকলকে অনুপ্রেরণা জোগাতেন ময়ঙ্ক। সুশৃঙ্খল প্রশিক্ষণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সপক্ষেও প্রচার করতেন। ইনস্টাগ্রামে বহু অনুগামী ছিল ময়ঙ্ককের।

১৪ ১৪

বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নয়াদিল্লির রানা প্রতাপ বাগের সঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে ময়ঙ্কের জন্য একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবেরা সেখানেই নেটপ্রভাবীকে শ্রদ্ধা জানাতে জড়ো হবেন বলে মনে করা হচ্ছে।

সব ছবি: ইনস্টাগ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement