Kavita Khanna’s Career and Personal Life

পার্টিতে ১৬ বছরের ছোট তরুণীকে দেখে প্রেমে হাবুডুবু, মাঝরাস্তায় গাড়ি থামিয়ে বিয়ের প্রস্তাব দেন দুই সন্তানের পিতা বিনোদ খন্না

কম সময়ের মধ্যে বিনোদ খন্নার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল তরুণীর। পার্টি থেকে মাঝরাতে ফেরার সময় তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বিনোদ। সেই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিলেন তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১
Share:
০১ ১৩

বলিউডি জাঁকজমকে ঘেরা জীবন, চতুর্দিকে মহিলা অনুরাগীর ভিড়। কিন্তু কেরিয়ারের চূড়ায় পৌঁছোনোর পর কোনও কিছুর প্রতি আকর্ষণ বোধ করছিলেন না বিনোদ খন্না। আধ্যাত্মিকতার দিকে ছুটে গিয়েছিলেন তিনি। সে কারণে সংসার ভেঙেছিল। জীবনের নতুন অধ্যায় শুরুর পর ১৬ বছরের ছোট তরুণীর প্রেমে পড়েছিলেন নায়ক।

০২ ১৩

নাটকের দলের সূত্রে গীতাঞ্জলি তলেয়ার খানের সঙ্গে পরিচয় হয়েছিল বিনোদের। বরাবর মডেল হওয়ার ইচ্ছা ছিল গীতাঞ্জলির। তাঁর ব্যক্তিত্ব মুগ্ধ করে তুলেছিল বিনোদকে। সময়ের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে দু’জনের।

Advertisement
০৩ ১৩

১৯৭১ সালে গীতাঞ্জলিকে বিয়ে করেছিলেন বিনোদ। বিয়ের পর দুই পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন গীতাঞ্জলি। কিন্তু তাঁদের সুখের সংসারে হঠাৎ ছন্দপতন হয়েছিল। বিনোদের আধ্যাত্মিক চিন্তাধারাই বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁদের সংসারে।

০৪ ১৩

আচমকাই ধর্মগুরু ওশোর শিষ্যত্ব গ্রহণ করে ফেলেছিলেন বিনোদ। অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন স্ত্রী গীতাঞ্জলি। ১৯৮২ সালে সংসার, কেরিয়ার সব ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন অভিনেতা।

০৫ ১৩

আমেরিকায় গিয়ে ওশোর আশ্রমে থাকতে শুরু করেছিলেন বিনোদ। স্ত্রী-পুত্রদের সঙ্গে কালেভদ্রে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখতেন। সংসারের প্রতি বিনোদের উদাসীনতা মেনে নিতে পারেননি গীতাঞ্জলি। ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে বিনোদকে বিবাহবিচ্ছেদ দিয়েছিলেন তিনি।

০৬ ১৩

ওশোর আশ্রম থেকে ফিরে আবার নতুন করে জীবন শুরু করেছিলেন বিনোদ। ১৯৮৯ সালে জীবন অন্য দিকে মোড় নিয়েছিল নায়কের। তাঁর এক বন্ধু বিনোদের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন কবিতা দফতরি।

০৭ ১৩

বলিউডের সঙ্গে কোনও যোগসূত্র ছিল না কবিতার। আইন নিয়ে বিদেশ থেকে পড়াশোনা করেছিলেন তিনি। কবিতার সারল্যের কারণে প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন বিনোদ। পার্টিতেই কবিতার সঙ্গে আলাপ সেরে ফেলেছিলেন।

০৮ ১৩

কম সময়ের মধ্যে বিনোদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল কবিতার। পার্টি থেকে মাঝরাতে ফেরার সময় কবিতাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বিনোদ। সেই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিলেন কবিতা।

০৯ ১৩

মনের কথা বেশি ক্ষণ চেপে রাখতে পারেননি বিনোদ। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে কবিতাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু অভিনেতার প্রস্তাব শুনে প্রথমে রাজি হননি কবিতা।

১০ ১৩

দুই সন্তানের পিতা বিনোদ বিবাহবিচ্ছিন্ন। বিনোদের চেয়ে কবিতা ১৬ বছরের ছোট। এ সব চিন্তাই মাথায় ঘুরপাক খেতে শুরু করেছিল কবিতার। প্রথমে আপত্তি জানালেও বিনোদের প্রস্তাব ফিরিয়ে দেননি তিনি।

১১ ১৩

কয়েক মাস বিনোদের সঙ্গে মেলামেশার পর ১৯৯০ সালে তাঁকে বিয়ে করেছিলেন কবিতা। বিয়ের পর দুই সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। আইন নিয়ে পড়াশোনা করার পর বিভিন্ন নামী সংস্থায় আইনি পরামর্শদাতা হিসাবে কাজ করেছিলেন কবিতা।

১২ ১৩

বলিপাড়া সূত্রে খবর, অটলবিহারী বাজপেয়ীর সময় প্রধানমন্ত্রীর দফতরে কাজ করেছিলেন কবিতা। বর্তমানে আইআইআইটি সোনপতের চেয়ারপার্সন পদে রয়েছেন তিনি।

১৩ ১৩

চলতি বছরে ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলেছেন কবিতা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি বিনোদের সম্পর্কেও নানা অজানা কথা দর্শকের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement