Dessert Recipes

কামড় বসালেই বেরিয়ে আসবে পুর, বানিয়ে ফেলুন পাউরুটির মালপোয়া! চেনা রান্নার ভোলবদল

সুজি, ময়দা দিয়ে নয়, এ বার পাউরুটি দিয়েই বানিয়ে ফেলুন মালপোয়া। কামড় দিলেই ভিতর থেকে বেরিয়ে আসবে ছানার পুর। রইল রেসিপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫
Share:

ভিন্ন স্বাদের মালপোয়া। ছবি: সংগৃহীত।

মালপোয়া খেতে কমবেশি সবাই ভালবাসেন। তবে মালপোয়াতে যদি একটু নতুন টুইস্ট দেওয়া যায়, তা হলে কেমন হয়? সুজি, ময়দা দিয়ে নয়, এ বার পাউরুটি দিয়েই বানিয়ে ফেলুন মালপোয়া। কামড় দিলেই ভিতর থেকে বেরিয়ে আসবে ছানার পুর। রইল রেসিপি।

Advertisement

উপকরণ:

৪টি পাউরুটি

Advertisement

২০০ গ্রাম ছানা

৫ টেবিল চামচ গুঁড়ো চিনি

২ টেবিল চামচ ড্রাইফ্রুট্‌স কুচোনো

পরমাণ মতো তেল

পরিমাণ মতো ঘি

১ কাপ চিনি

৩টি ছোটএলাচ

ক্ষীর (পরিবেশনের জন্য)

প্রণালী

প্রথমে একটি পাত্রে ছানা মাখা, চিনি আর ড্রাইফুট্‌সকুচি মিশিয়ে পুর বানিয়ে নিন। এ বার পাউরুটিগুলি বাটি দিয়ে গোল করে কেটে জলে ভিজিয়ে সামান্য নরম করে জল চিপে নিন। একটি পাউরুটি হাতে নিয়ে তার ভিতর ১ চামচ ছানার পুর ভরে আর একটি পাউরুটি দিয়ে চাপা দিয়ে ধারগুলি হাত দিয়ে চেপে বন্ধ করে দিন। একটি কড়াইতে চিনির মধ্যে এলাচ মিশিয়ে রস বানিয়ে নিন। এ বার কড়াইয়ে ঘি গরম করে মালপোয়াগুলি লাল করে ভেজে নিন। গরম মালপোয়াগুলি রসে ডুবিয়ে রাখুন বেশ খানিক ক্ষণ। এ বার উপর থেকে খানিকটা ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন পাউরুটির মালপোয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement