Easy Biriyani Recipe

স্বাদবদল করতে বানিয়ে ফেলতে পারেন বাটার চিকেন বিরিয়ানি! ঘি নয়, মাখন দিয়েই হবে নবাবি রান্না

বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন চিকেন বিরিয়ানি। তবে সেই বিরিয়ানিতে যদি বাটার চিকেনের স্বাদ পাওয়া যায়, তা হলে মন্দ কি? বানিয়ে ফেলুন বাটার চিকেন বিরিয়ানি। রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:০৩
Share:

বিরিয়ানিতে বাটার চিকেনের ‘টুইস্ট’। ছবি: সংগৃহীত।

বিরিয়ানি পছন্দ করেন না, এমন বাঙালি কমই আছেন। তবে সব সময় রেস্তরাঁয় গিয়ে বিরিয়ানি খাওয়া হয় না। বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন চিকেন বিরিয়ানি। তবে সেই বিরিয়ানিতে যদি বাটার চিকেনের স্বাদ পাওয়া যায়, তা হলে মন্দ কি? বানিয়ে ফেলুন বাটার চিকেন বিরিয়ানি। রইল হদিস।

Advertisement

উপকরণ:

৪০০ গ্রাম মুরগির মাংস

Advertisement

১ কাপ দেরাদুন চাল

৫ গ্রাম গোটা গরমশলা

১টি চক্রফুল

২টি তেজপাতা

স্বাদমতো নুন

৪টি পেঁয়াজ সরু করে কুচিয়ে নেওয়া

আধ কাপ ফেটানো দই

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

১ চা চামচ হলুদ

১ চা চামচ লাল লঙ্কাগুঁড়ো

২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

১ চা চামচ জিরেগুঁড়ো

১ চা চামচ গোটা জিরে

২ টেবিল চামচ রসুনবাটা

২ টেবিল চামচ মাখন

পরিমাণ মতো তেল

৩-৪ টেবিল চামচ ক্রিম

আধ চামচ কসুরি মেথি

১ চিমচে হলুদ ফুড কালার

আধ কাপ ভাজা পেঁয়াজ

২-৩ টেবিল চামচ দুধ

২ ফোঁটা মিঠা আতর

প্রণালী:

প্রথমে মাংসের টুকরোগুলির মধ্যে দই, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুনবাটা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো ভাল করে মেখে মিনিট পনেরো রেখে দিন। এ বার চাল ধুয়ে নিয়ে তাতে গোটা গরমমশলা, নুন, তেজপাতা, চক্রফুল দিয়ে পরিমাণ মতো জলে সেদ্ধ করে নিন। এ বার কড়াইতে বেশ খানিকটা মাখন গরম করে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এ বার মশলা মাখানো মাংসগুলি মশলা থেকে তুলে লাল করে ভেজে নিন। মাংস ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাটা ঢেলে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে আরও খানিকটা মাখন, ক্রিম আর কসুরি মেথি ছড়িয়ে দিন। এ বার উপর থেকে সেদ্ধ করে রাখা চাল, দুধে গোলা হলুদ রং, বেরেস্তা, আতর আর গলানো মাখন ছড়িয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক দম দিলেই তৈরি হয়ে যাবে বাটার চিকেন বিরিয়ানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement