কী ভাবে বানাবেন পেরি পেরি মশলা? ছবি: সংগৃহীত।
ভাজাভুজি ছাড়া বাঙালির আড্ডার আসরটা ঠিক জমে না! ঘরোয়া চায়ের আসরও ফ্যাকাসে তেলেভাজা কিংবা চপ ছাড়া। সব্জি থেকে মাছ-মাংস-চিংড়ি-মটন, ভাজাভুজির মেনুতে বাদ পড়ে না কিছুই। একটু মাথা খাটালে স্ন্যাক্সের মেনুতেও আনতে পারেন অভিনবত্বের ছোঁয়া। সাধারণ পকোড়া রেঁধেও উপর থেকে যদি একটু পেরি পেরি মশলা ছড়িয়ে দেন তা হলে তার স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ। রেস্তরাঁয় গেলেই এখন পেরি পেরি ফ্রাইস কিংবা পেরি পেরি চিকেনের মতো পদগুলি চোখে পড়ে। সিনেমা হলের বাইরেও বিক্রি হচ্ছে পেরি পেরি পপকর্ন। সবই আসলে মশলার খেলা। বাড়িতে কয়েকটি মশলার মিশেলেই বানিয়ে নিতে পারেন পেরি পেরি মশলা। রইল রেসিপি।
উপকরণ:
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ চা চামচ গার্লিক পাউডার
১ চা চামচ অনিওন পাউডার
১ চা চামচ আমচুর পাউডার
আধ চা চামচ গোলমরিচের গুঁড়ো
১ চা চামচ অরিগ্যানো
১ চা চামচ চিনি
১ চা চামচ নুন
প্রণালী:
সব উপকরণ মিক্সিতে মিশিয়ে খুব ভাল করে বেটে নিন। ভিতরে যেন কোনও কম দানা না থাকে। তা হলেই তৈরি হয়ে যাবে পেরি পেরি মশলা। আলু ভাজা হোক বা ফ্রায়েড চিকেন, এই মশলা ছড়িয়ে দিলে স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ।