Healthy Dessert

ডায়েট চলাকালীন খেতে পারবেন মিষ্টি! বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর ৩টি স্বাস্থ্যকর, সুস্বাদু ডেসার্ট

ডায়েট চলাকালীনও খাদ্যতালিকায় মিষ্টি কিন্তু রাখাই যায়। তবে সে ক্ষেত্রে দোকানের রসগোল্লা, চমচম, সন্দেশ নয়, বাড়িতে বানানো কিছু স্বাস্থ্যকর মিষ্টি রাখতে পারেন পাতে। রইল এমন কয়েকটি হাই প্রোটিন মিষ্টির হদিস, যা ওজন ঝরানোর ডায়েটে রেখেও খেতে পারেন আপনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১
Share:

এ সব মিষ্টি প্রাণ ভরে খেলেও মোটা হবেন না। ছবি: সংগৃহীত।

ডায়েটে কড়াকড়ির মধ্যেও শেষপাতে মিষ্টিমুখ না করলে মন ভাল থাকে না অনেকের। ডায়েট করছেন মানেই একেবারে মিষ্টিমুখ করা যাবে না, এমন কিন্তু নয়। শরীরে বাড়াবাড়ি রকমের সমস্যা না থাকলে মাঝেমধ্যে খাদ্যতালিকায় মিষ্টি কিন্তু রাখাই যায়। তবে সে ক্ষেত্রে দোকানের রসগোল্লা, চমচম, সন্দেশ নয়, বাড়িতে বানানো কিছু স্বাস্থ্যকর মিষ্টি রাখতে পারেন পাতে। রইল এমন কয়েকটি হাই প্রোটিন মিষ্টির হদিস, যা ওজন ঝরানোর ডায়েটে রেখেও খেতে পারেন আপনি।

Advertisement

চকোলেট গ্রিক ইয়োগার্ট বোল:

আগের রাতে চিয়াবীজ ভিজিয়ে রাখুন। এ বার একটি পাত্রে গ্রিক ইয়োগার্টে কোকো পাউডার মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার একে একে মিশ্রণে মিশিয়ে দিন জল ঝরানো ভেজানো চিয়াবীজ, ব্লুবেরি বা স্ট্রবেরিকুচি। তৈরি হয়ে যাবে চকোলেট ইয়োগার্ট বোল।

Advertisement

পনির চকোলেট ফাজ বাইট:

আধ ঘণ্টা আগে জলে খেজুর ভিজিয়ে রাখুন। এ বার মিক্সারে পনির, ভেজানো খেজুর, কোকো পাউডার আর এলাচগুঁড়ো দিয়ে ভাল করে বেটে নিন। মিশ্রণটি যেন বেশ আঠালো হয়। এ বার মিশ্রণটি থেকে ছোট ছোট লেচি নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে বল বানিয়ে নিন। ফাজ বাইটগুলি ফ্রিজে রেখে দিন ৩-৪ ঘণ্টার জন্য। তা হলেই তৈরি হয়ে যাবে পনির চকোলেট ফাজ বাইট।

চিয়া কফি পুডিং:

চিয়া বিজ, গুড়, নারকেলের দুধ, কফি, কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়ে পাত্রটি সারা রাত ফ্রিজে রাখুন। সকালে ফ্রিজ থেকে বার করে নিলেই তৈরি হয়ে যাবে চিয়া-কফি পুডিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement