breakfast recipes

রোজ সকালে পাউরুটি খান? প্রাতরাশে স্বাদবদল করতে বাড়িতে বানিয়ে রাখুন ৩টি ভিন্ন স্বাদের মাখন

বেশির ভাগ বাড়িতেই প্রাতরাশের তালিকায় প্রথম দিকে থাকে পাউরুটি আর মাখন। কিন্তু রোজ রোজ এক খাবার খেতে কারই বা ভাল লাগে? তবে মাখনের স্বাদ যদি রোজ রোজ বদলে যায়, তা হলে কিন্তু আর সমস্যা হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৮:৪৬
Share:

চকোলেট থেকে ভাজা পেঁয়াজ, মধু থেকে দারচিনি দিয়ে বদলে ফেলুন মাখনের স্বাদ। ছবি: সংগৃহীত।

সব বাড়িতেই প্রাতরাশ বানানো এবং খাওয়ার বিষয় একটা তাড়াহুড়ো কাজ করে। কখনও শিশুদের স্কুলের জন্য তৈরি করার তাড়া, কখনও আবার অফিসে যাওয়ার বেরোনোর তাড়া। তাড়াহুড়োর ঠেলায় প্রাতরাশ নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার উপায় নেই। প্রাতরাশ নিয়ে ভাবারও সময় থাকে না। তাই বেশির ভাগ বাড়িতেই প্রাতরাশের তালিকায় প্রথম দিকে থাকে পাউরুটি আর মাখন। কিন্তু রোজ রোজ এক খাবার খেতে কারই বা ভাল লাগে? তবে মাখনের স্বাদ যদি রোজ রোজ বদলে যায়, তা হলে কিন্তু আর সমস্যা হবে না।

Advertisement

হানি-সিনামন বাটার: ফ্রায়িং প্যানে ১০০ গ্রাম নুন ছাড়া মাখন গলিয়ে তার সঙ্গে ২ টেবিল চামচ মধু, ১ চা চামচ দারচিনিগুঁড়ো, ২ ফোঁটা ভ্যানিলা এসেন্স, ১ চিমটে নুন ভাল করে মিশিয়ে নিন। মাখন যেন পুড়ে না যায়, সে দিকে নজর রাখতে হবে। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখুন। এ বার মাখনটি একটি কাচের টিফিনবাক্সে ভরে ফ্রিজে রাখুন। এই মাখন প্যানকেক কিংবা বানানা ব্রেডের সঙ্গে দারুণ জমবে।

ক্যারামেলাইজ়ড অনিয়ন অ্যান্ড ব্ল্যাক পেপার বাটার: একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিন। ফ্রায়িং প্যানে তেল গরম করে অল্প আঁচে পেঁয়াজ ভাজুন। সামান্য নুন আর চিনি ছড়িয়ে দিন। আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু পেঁয়াজ পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। পেঁয়াজ গাঢ় বাদামি রঙের হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এ বার নুন ছাড়া মাখনের মধ্যে ভাজা পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। কাচের বাক্সে ভরে ফ্রিজে রাখুন। সাওয়ার ডো বার হোল হুইট ব্রেড টোস্টের উপর ক্যারামেলাইজ়ড অনিয়ন অ্যান্ড ব্ল্যাক পেপার বাটার এবং একটা ডিম দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু স্যান্ডউইচ।

Advertisement

ডার্ক চকোলেট অ্যান্ড সল্টেড বাটার: ২ টেবিল চামচ কোকো পাউডার আর ২ টেবিল চামচ গুঁড়ো চিনি ভাল করে মিশিয়ে নিন। এ বার ১০০ গ্রাম গলানো নুনযুক্ত মাখনের মধ্যে সেই চিনি আর কোকো পাউডারের মিশ্রণ মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি কাচের বাক্সে ভরে ফ্রিজে রেখে জমিয়ে নিন। সাদা পাউরুট কিংবা ক্রসোঁর সঙ্গে এই মাখন খেতে কিন্তু বেশ লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement