kitchen hacks

কষা মাংসে বেশি গরমমশলা পড়ে গিয়েছে? রান্নার তিতকুটে ভাব কমাতে মিশিয়ে দিন ৩টি উপকরণ

রান্না করতে গেলে এমন ভুলভ্রান্তি হয়েই থাকে। কখনও মনের ভুলে এক মশলা দু’বার দিয়ে ফেলা, গরমমশলা হাত থেকে বেশি প়ড়ে যাওয়ার মতো ভুল হয় যে কোনও বাড়িতেই। কিন্তু তার পর কী করণীয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ২০:৩৮
Share:

রান্নায় বেশি গরমমশলা পড়ে গেলে কী করে স্বাদ ফেরাবেন? ছবি: সংগৃহীত।

ছানার ডালনা হোক বা কষা মাংস, মোচা হোক বা দই মাছ— রান্নার শেষে একটু গরমমশলা গুঁড়ো দিলে স্বাদ এবং গন্ধ, দুই-ই বেড়ে যায় কয়েক গুণ। তবে রান্নার ক্ষেত্রে মশলার অনুপাত একটু এদিক-ওদিক হয়ে গেলেই কিন্তু রান্নার স্বাদ বিগড়ে যায়। গরমমশলার ক্ষেত্রেও তাই। স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত এই মশলা রান্নায় একটু বেশি পড়ে গেলেই রান্না তেতো হয়ে যায়, বিস্বাদ লাগে।

Advertisement

রান্না করতে গেলে এমন ভুলভ্রান্তি হয়েই থাকে। কখনও মনের ভুলে এক মশলা দু’বার দিয়ে ফেলা, গরমমশলা হাত থেকে বেশি প়ড়ে যাওয়ার মতো ভুল হয় যে কোনও বাড়িতেই। কিন্তু তার পর কী করণীয়?

রান্নায় বেশি গরমমশলা পড়ে গেলে তিনটি উপাদান মেশাতে পারলেই আবার রান্নার স্বাদ ফিরে পেতে পারেন।

Advertisement

১) রান্নায় মিশিয়ে দিন অর্ধেকটা লেবুর রস

২) এর সঙ্গে মেশাতে হবে আধ চা চামচ চিনি

৩) সব শেষে মেশাতে হবে সামান্য ঘি

অনেক সময়ে এই তিনটি উপকরণ হেঁশেলে থাকে না। সে ক্ষেত্রে খাবারে গরমমশলা বেশি হয়ে গেলে আলু বা সেদ্ধ করা ডাল যোগ করে দেওয়া যায়। এই ধরনের উপকরণগুলি অতিরিক্ত মশলার গন্ধ শুষে নিতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement