দলছুট হাতির তাণ্ডব স্কুলে

গভীর রাতে হাতি ঢুকে মিড ডে মিলের চাল, ডাল খেয়ে চলে গেল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে লাউদোহা (ফরিদপুর) থানার লবণাপাড়া গ্রামে। হাতিটি কয়েক মাস ধরে লাউদোহা, কাঁকসা, দুর্গাপুরের নানা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০২:১৫
Share:

গভীর রাতে হাতি ঢুকে মিড ডে মিলের চাল, ডাল খেয়ে চলে গেল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে লাউদোহা (ফরিদপুর) থানার লবণাপাড়া গ্রামে। হাতিটি কয়েক মাস ধরে লাউদোহা, কাঁকসা, দুর্গাপুরের নানা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মাঝেমধ্যে লোকালয়েও চলে আসছে সে। মঙ্গলবার রাতে তেমনই কাঁটাবেড়িয়া ও সংলগ্ন লবনাপাড়া গ্রামে পাশের জঙ্গল থেকে ঢুকে পড়ে হাতিটি। সামনে যা পেয়েছে সেগুলিকে তছনছ করে গিয়েছে। কাঁটাবেড়িয়া গ্রামের একটি মাটির বাড়ি ভেঙে দিয়েছে হাতিটি। পরে লবণাপাড়া প্রাথমিক স্কুলের জানলা ভেঙে কয়েক বস্তা চাল নষ্ট করেছে দাঁতালটি। পুলিশ ও বন দফতরের কর্মীরা এসে হাতিটি কাঁকসার গড় জঙ্গলে ঢুকিয়ে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement