উপকরণ
উচ্ছে আড়াইশো গ্রাম
সর্ষে তেল প্রয়োজন মতো
সাদা সর্ষে এক চা চামচ
মেথি এক টেবিল চামচ
ভিনিগার এক কাপ
লঙ্কা গুঁড়ো এক চা চামচ
রসুন থেঁতা ৮-৯ কোয়া
কাঁচা লঙ্কা ৫-৬টা, নুন স্বাদ মতো
প্রণালী
উচ্ছে মাঝ বরাবর চিরে দানা বের করে নিন। ছোট করে কেটে নুন মাখিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। ভাল করে চিপে উচ্ছের রস বার করে দিন। ধুয়ে জল ঝরি়য়ে নিন। এ বার কড়ায় সর্ষে তেল দিয়ে সর্ষে, মেথি ফোড়ন দিন। ফাটতে শুরু করলে রসুন দিয়ে ১০-১২ সেকেন্ড নাড়ুন। লঙ্কা দিয়ে আরও ৩০ সেকেন্ডের মতো নেড়ে উচ্ছে দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে ভিনিগার দিন। স্বাদ মতো নুন। লঙ্কা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। উপরে একটা পাতলা কাপড় চাপা দিয়ে ঠান্ডা করুন। শক্ত ঢাকনা দিলে বাষ্পীভূত জল জমে পড়তে পারে আচারের উপর। ঠান্ডা হলে বায়ুনিরোধক পাত্রে ভরে রেখে দিন।