IPL 2020

আইপিএল আয়োজনের জন্য আমিরশাহি বোর্ডকে ১০০ কোটি টাকা দিয়েছে বিসিসিআই

এ বারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু কোভিড-১৯ জনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে যায়। এর পর আইপিএলের আয়োজন ঘিরে সংশয়ের মেঘ তৈরি হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৮:৩৩
Share:

শ্রেয়সের দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল খেতাব জেতেন রোহিত। -ফাইল চিত্র।

সংযুক্ত আরব আমিরশাহিতে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে আইপিএল। তার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ১৪ মিলিয়ন ডলার এমিরেটস ক্রিকেট বোর্ডকে দিয়েছে বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে এক সংবাদমাধ্যমে। ভারতীয় অঙ্কে এই অর্থের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।

Advertisement

এ বারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু কোভিড-১৯ জনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে যায়। এর পর আইপিএলের আয়োজন ঘিরে সংশয়ের মেঘ তৈরি হয়েছিল।

টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় আইপিএল আয়োজনের দিনক্ষণ নির্ধারণ করে বিসিসিআই। টুর্নামেন্ট আয়োজন করার জন্য এগিয়ে আসে এমিরেটস ক্রিকেট বোর্ড। ৫৩ দিনের মহাযুদ্ধ শেষ হয় ১০ নভেম্বর। দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে হারিয়ে পঞ্চম বার খেতাব জেতে মুম্বই।

Advertisement

আরও পড়ুন: ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার হবে বুমরা, মনে করেন প্রাক্তন তারকা অজি পেসার

এ বছর মেগা টুর্নামেন্ট না হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্ষতি হত প্রায় ৪,০০০ কোটি টাকা। কিন্তু সফল টু্র্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়নি বোর্ডকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement