সায়নের ২০১, বাংলা শেষ চারে

বাংলার দুই ছোটদের দল জাতীয় ক্রিকেটের আসরে সাফল্যের রাস্তায় এগিয়ে চলেছে। এক দিকে কল্যাণীতে অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফির সেমিফাইনালে অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার পরও লড়াই করে যাচ্ছে বাংলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ০৩:০৫
Share:

বাংলার দুই ছোটদের দল জাতীয় ক্রিকেটের আসরে সাফল্যের রাস্তায় এগিয়ে চলেছে। এক দিকে কল্যাণীতে অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফির সেমিফাইনালে অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার পরও লড়াই করে যাচ্ছে বাংলা। অন্য দিকে গ্বালিয়রে অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংস লিড নিয়ে শেষ চারে পৌঁছে গেল বাংলার দল। গ্বালিয়রে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ৪৬৮ রান তোলে। ক্যাপ্টেন সায়ন বিশ্বাসের অনবদ্য ডাবল সেঞ্চুরি (২০১) ও তাঁর সঙ্গে দিব্য মজুমদারের (১৩১) রেকর্ড ৩০১ রানের তৃতীয় উইকেট পার্টনারশিপ বাংলাকে সুরক্ষিত জায়গায় এনে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হরিয়ানা ৪২ ওভারে ১০১-৬-এর বেশি আর এগোতে না পারায় ম্যাচ ড্র হয়ে যায় ও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বাংলা শেষ চারে চলে যায়। অনূর্ধ্ব ১৯-এর সেমিফাইনালে প্রথম ইনিংসে অসমের ১৭৯-এর জবাবে বাংলা ১৯২-৭ তুলে প্রথম ইনিংসে লিড নিতে পারলেও শুক্রবার বড় ব্যবধান তৈরি করতে না পারলে সমস্যায় পড়তে পারে। বাংলার পেসার কণিষ্ক শেঠ ছ’উইকেট নেওয়ার পর ওপেনার অঙ্কুর পাল ৮৫ করেন। খেলার আরও দু’দিন বাকি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement