Table Tennis

বিশ্ব টিটিতে দাপটে মূল পর্বে মণিকারা

মেয়েদের বিভাগে অলিম্পিয়ান এবং বিশ্বের ৪৮ নম্বর মণিকা বাত্রা প্রথম ম‌্যাচে ৩-০ (১১-৩, ১১-৩ এবং ১১-৩) হারান চনতল হিরওয়াকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৭:৩৩
Share:

মণিকা বাত্রা।

বিশ্ব টেবল টেনিসের দলগত চ‌্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মেয়েদের দল মূল পর্বে পৌঁছেছে। মেয়েরা ৩-০ হারিয়েছে রোয়ান্ডাকে এবং পুরুষ দল একই ব‌্যবধানে জিতেছে গুয়াতেমালার বিরুদ্ধে।

মেয়েদের বিভাগে অলিম্পিয়ান এবং বিশ্বের ৪৮ নম্বর মণিকা বাত্রা প্রথম ম‌্যাচে ৩-০ (১১-৩, ১১-৩ এবং ১১-৩) হারান চনতল হিরওয়াকে। দ্বিতীয় ম‌্যাচে দাপট দেখান দিয়া চিতালেও। তাঁর কাছে ৩-০ (১১-২, ১১-১, ১১-৩) পরাস্ত হন এলভিন তুমুকুন্ডে। তৃতীয় ম‌্যাচে প্রথম বারের জন‌্য প্রতিযোগিতায় নামে বাংলার ১৬ বছরের কিশোরী সিন্ড্রেলা দাস। ১১-২, ১১-৬, ১১-২ ফলে সিন্ড্রেলার কাছে পরাজিত হন এমবাবাজ়ি। পুরুষদের দলে জিতেছেন জি সাথিয়ান, মানব ঠক্কর এবং পায়াস জৈন। কোচ সৌরভ চক্রবর্তীর কথায়, “এই ছন্দ মূল পর্বেও ধরে রাখতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন