Cricket

‘পাকিস্তানের বিরুদ্ধে করো, আমাদের সঙ্গে নয়’, ভারতীয় ওপেনারকে ব্রেট লি-র বার্তা

২০১৩ সালে বেঙ্গালুরুতে অজিদের বিরুদ্ধেই প্রথম ডাবলসটা করেছিলেন রোহিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২০ ১৫:১২
Share:

প্রথম দর্শনেই লি বুঝতে পেরেছিলেন বহু দূর যাবেন রোহিত। ছবি— এএফপি।

ব্যাট হাতে সোনা ফলান ভারতের ওপেনার রোহিত শর্মা। ডাবল সেঞ্চুরি করতে দক্ষ তিনি। ‘হিটম্যান’-কে উদ্দেশ করে বিশেষ বার্তা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার ব্রেট লি।

Advertisement

রোহিতকে একের পর এক ডাবল সেঞ্চুরি করতে দেখে ব্রেট লি বলছেন, ‘‘আশা করি রোহিত আরও অনেকগুলো ডাবল সেঞ্চুরি করবে। দয়া করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর দ্বিশত রান করো না। অন্য কোনও দেশের বিরুদ্ধে করো। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করতে পারো কিন্তু আমাদের বিরুদ্ধে আর করো না।’’

ঘটনাক্রমে ২০১৩ সালে বেঙ্গালুরুতে অজিদের বিরুদ্ধেই প্রথম ডাবলসটা করেছিলেন মুম্বইকর। তার পরে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।

Advertisement

আরও পড়ুন: গোলাপি বলে কোহালিদের পরীক্ষা নিতে তৈরি স্টার্ক

মোহালিতে ২০১৭ সালে ফের দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে রোহিত ডাবলস করেন। ব্রেট লি বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় রোহিতকে প্রথম বার ব্যাট করতে দেখে অবাকই হয়ে গিয়েছিলাম। ব্যাটে-বলে ঠিকঠাক হলে যে শব্দটা হয়, সেই শব্দটাই রোহিতের ব্যাট থেকে পাচ্ছিলাম। ওই শব্দটা শুনেই আমার মনে হয়েছিল রোহিত অনেকদূর যাবে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement