টুকরো খবর

দ্বিতীয় নতুন বলে জেমস অ্যান্ডারসনের বিধ্বংসী স্পেল, জোড়া ক্যাচ, সরাসরি থ্রো-এ দুরন্ত রান আউট। তাতেই শেষ ক্যারিবিয়ান প্রতিরোধ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ২০২-২ থেকে ব্যাট করতে নেমে সেন্ট জর্জ-এর মাঠে ৩০৭-এ শেষ ওয়েস্ট ইন্ডিজ। সামনে ১৪৩ রানের টার্গেট রেখে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন কুক (অপরাজিত ৫৯) এবং ব্যালান্সের (অপরাজিত ৮১) ১৪২ রানের পার্টনারশিপ ইংল্যান্ডের জয় নিশ্চিত করল।

Advertisement
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৫ ০২:৫৯
Share:

জেতালেন অ্যান্ডারসন

Advertisement

দ্বিতীয় নতুন বলে জেমস অ্যান্ডারসনের বিধ্বংসী স্পেল, জোড়া ক্যাচ, সরাসরি থ্রো-এ দুরন্ত রান আউট। তাতেই শেষ ক্যারিবিয়ান প্রতিরোধ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ২০২-২ থেকে ব্যাট করতে নেমে সেন্ট জর্জ-এর মাঠে ৩০৭-এ শেষ ওয়েস্ট ইন্ডিজ। সামনে ১৪৩ রানের টার্গেট রেখে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন কুক (অপরাজিত ৫৯) এবং ব্যালান্সের (অপরাজিত ৮১) ১৪২ রানের পার্টনারশিপ ইংল্যান্ডের জয় নিশ্চিত করল। সদ্য ইয়ান বোথামকে টপকে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী অ্যান্ডারসন আট ওভারে ১৬ রান দিয়ে ফেরালেন তিন জনকে। পরের তিন উইকেটেও তিনিই নায়ক। রোচ এবং ব্ল্যাকউডের ক্যাচ নেওয়ার পাশে হোল্ডারকে রান আউট করে। সিরিজে ১-০ এগিয়ে থেকে এ বার বার্বেডোজের শেষ টেস্টে নামবে ইংল্যান্ড। অ্যান্ডারসনের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টেয়ার কুক বলছেন, ‘‘অ্যান্ডারসনের দুর্দান্ত পারফরম্যান্সেই জিতলাম আমরা।’’

Advertisement

অর্জুনে নাম রোহিতের

চলতি বছরে অর্জুন পুরস্কারের জন্য রোহিত শর্মার নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ দিন বোর্ডের সভায় এই সম্মানের জন্য রোহিতের নাম প্রস্তাব করা হয়। এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের (২৬৪) মালিক রোহিতই একমাত্র ক্রিকেটার যাঁর সংগ্রহে এক জোড়া ওয়ান ডে ডাবল সেঞ্চুরি রয়েছে। টেস্টেও অভিষেকে এবং তার পরের ম্যাচে সেঞ্চুরি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে একাধিক কারণে শিরোনামে আসেন রোহিত। এ বার রাষ্ট্রীয় সম্মানের জন্যও নাম গেল মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের।

Advertisement

কেকেআরের দশ লাখ

প্রয়াত অঙ্কিত কেশরীর পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া হল কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে। পাশাপাশি সিএবির পক্ষ থেকেও দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে। অঙ্কিত কেশরীকে নিয়ে যা যা করার পরিকল্পনা নিয়েছিল সিএবি অর্থাত্ তাঁর ছবিতে ক্রিকেটারদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কেকেআরের ষোড়শ সদস্য হিসেবে টিমে রাখা সবই আগামী ৩০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে করা হবে। কারণ, এ দিনের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে বলে।

দিল্লিকে উড়িয়ে দিল বেঙ্গালুরু
নয়াদিল্লি

আইপিএলে ফের হার দিল্লি ডেয়ারডেভিলসের। মিচেল স্টার্ক (৩-২০) আর বরুণ অ্যারনের (২-২৪) দাপটে রবিবার যুবরাজ সিংহদের ১০ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেদার যাদব (২৯ বলে ৩৩) ছাড়া দিল্লির ব্যাটসম্যানদের মধ্যে কেউই দাঁড়াতে পারেননি। ৯৫ রানে থেমে যায় ডেয়ারডেভিলসের ইনিংস। জবাবে ১০.৩ ওভারেই জয়ের রান তুলে নেয় আরসিবি। গেইলের (৪০ বলে ৬২ ন.আ) পাশাপাশি বিরাট কোহলি করেন অপরাজিত ৩৫।

শীর্ষস্থান হারালেন সাইনা

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানো নিশ্চিত হয়ে গেল সাইনা নেহওয়ালের। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এত দিন গ্রাঁ প্রি গোল্ড টুর্নামেন্ট ছিল। এ বছর টুর্নামেন্ট শুরুর আগে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা এই টুর্নামেন্টকে সুপার সিরিজে বদলে দেয়। ফলে ফাইনালে উঠে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ওঠা নিশ্চিত করে ফেলেন চিনের লি জুয়েরুই। রবিবার খেতাবি যুদ্ধে যদিও তাঁকে তাইল্যান্ডের রাতচানক ইন্তানন হারিয়ে দেন।

প্রয়াত বাংলা ক্রিকেটার

প্রয়াত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সুজিত বসু। আশি বছর বয়সে। বাংলা ও রেলওয়েজের হয়ে প্রথম শ্রেিণর ম্যাচ খেলেছেন, সিনিয়র বাংলার কোচও ছিলেন। এ ছাড়াও দীর্ঘদিন ধরে ল্যাঙ্কাশায়ার লিগ খেলেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement