IPL 2026

ব্যাটে এআই চিপ রয়েছে, স্বীকার করে নিল বৈভব! কে লাগিয়ে দিয়েছেন, ফাঁস করে দিল রাজস্থানের ব্যাটার

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। সেই ভিডিয়োয় বৈভব সূর্যবংশী জানিয়েছে, তার ব্যাটে একটি বিশেষ জিনিস লাগানো রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৮:২৬
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

বৈভব সূর্যবংশীর ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ লাগানো রয়েছে। আইপিএলে ১৫ বছরের ব্যাটারের একের পর এক আগ্রাসী ইনিংস দেখে মন্তব্য করেছিলেন পাকিস্তানের ক্রিকেটার নৌমান নিয়াজ়। তা নিয়ে এ বার মুখ খুলল বৈভব নিজে।

Advertisement

বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। মঙ্গলবার পঞ্জাব কিংস ম্যাচের পর এ বারের আইপিএলে কমলা টুপি জেতার দৌড়ে এগিয়ে যাওয়া বৈভবকে প্রশ্ন করা হয়, ‘‘তুমি কি ব্যাটে সত্যিই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ ব্যবহার কর?’’ উত্তরে বিহারের সমস্তিপুরের ব্যাটার বলেছে, ‘‘ঈশ্বর লাগিয়ে দিয়েছেন। উপরেই আমাকে বলেছিলেন, তোমার ব্যাটে একটা জিনিস লাগিয়ে দিচ্ছি। আমি সেই ব্যাটটাই ব্যবহার করছি।’’ বৈভব ঘুরিয়ে এ ভাবে কটাক্ষ করেছে নিয়াজ়কে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বৈভব ৩৬ বলে শতরান করার পর নিয়াজ় নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, “একবার ভেবে দেখুন। এই ছেলেটা আসলে কে? ওর ব্যাট পরীক্ষা করা উচিত। ঠিক যে ভাবে ওয়াডা (বিশ্ব ডোপ বিরোধী সংস্থা) ডোপ পরীক্ষা করে, সে ভাবেই ওর ব্যাট পরীক্ষাগারে পাঠানো দরকার। মনে হয় ব্যাটে এআই চিপ লাগিয়ে খেলছে। অসাধারণ ব্যাটিং।”

Advertisement

আইপিএলে এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে ৪০০ রান করেছে বৈভব। একটি শতরান এবং দু’টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। গড় ৪৪.৪৪। স্ট্রাইক রেট ২৩৮.০৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement