ICC T20 World Cup 2026

১০ বছর আগে ধোনির দলকে ব্যঙ্গ করে সমালোচিত, ক্ষমাও চেয়েছিলেন, বাংলাদেশের সেই মুশফিকুর অভিনন্দন জানালেন সূর্যদের

ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় এ বার বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ করেছে আইসিসি। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্ব আরও এক বার প্রতিষ্ঠিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:০৫
Share:

মুশফিকুর রহিম। —ফাইল চিত্র।

১০ বছর আগে ভারতের হার নিয়ে ব্যঙ্গ করেছিলেন মুশফিকুর রহিম। তিনিই এ বার ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তার পরই বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারকে ১০ বছর আগের পোস্টের কথা মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

রবিবার বিশ্বকাপ ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের ৯৬ রানে জয়ের পর মুশফিকুর সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ভারতীয় দলকে অভিনন্দন। অত্যন্ত যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে।’’ তাঁর অভিনন্দন বার্তার পরই ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করিয়ে দিয়েছেন ১০ বছরের পুরনো তাঁর একটি পোস্টের কথা।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হেরে গিয়েছিল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে সেই হারের পর মুশফিকুর সমাজমাধ্যমে ব্যঙ্গ করে লিখেছিলেন, ‘‘এটাই আনন্দের। হা হা হা। ভারত সেমিফাইনালে হেরে গিয়েছে।’’ লেখার সঙ্গে ম্যাচের পর মহেন্দ্র সিংহ ধোনির হতাশার ছবিও জুড়ে দিয়েছিলেন। ওই পোস্টের জন্য তীব্র সমালোচিত হয়েছিলেন মুশফিকুর। পরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে পোস্টটি মুছে দেন।

Advertisement

ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র সদস্য এত দিনে নিজের ভুল বুঝতে পেরেছেন। এ বার ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ করেছে আইসিসি। তা ছাড়া ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্ব আরও এক বার প্রতিষ্ঠিত হয়েছে। তাই ১০ বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়া ভাবমূর্তি মেরামত করতেই সময় নষ্ট না করে সূর্যকুমারদের অভিনন্দন জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement