ICC T20 World Cup 2026

ধোনিকে জবাব দিলেন ‘কোচসাহেব’! প্রশংসা শুনে মাহিকে কী বললেন গম্ভীর?

২০০৭ এবং ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গৌতম গম্ভীর। ধোনি এখনও আইপিএল খেললেও গম্ভীর ভারতীয় দলের কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৩:৫৯
Share:

(বাঁ দিকে) মহেন্দ্র সিংহ ধোনি এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।

সূর্যকুমার যাদবেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর মুখ গম্ভীর করে থাকতে পারেননি ভারতীয় দলের কোচ। বিষয়টি নজর এড়ায়নি মহেন্দ্র সিংহ ধোনির। সমাজমাধ্যমে ভারতীয় দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি গৌতম গম্ভীরের হাসি মুখের প্রশংসা করেন মাহি। প্রাক্তন সতীর্থের প্রশংসার জবাব দিয়েছেন গম্ভীরও।

Advertisement

রবিবার ভারতের জয়ের পর ধোনি সমাজমাধ্যমে গম্ভীরের প্রশংসা করে লিখেছিলেন, ‘‘কোচসাহেব, হাসলে তোমাকে দারুণ লাগে। হাসি এবং আবেগ একসঙ্গে থাকলে আটকানো কঠিন। খুব ভাল খেলেছ তোমরা।’’ প্রাক্তন সতীর্থের প্রশংসার জবাবে গম্ভীর সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘হাসার দারুণ একটা কারণ পেয়েছি। তোমাকে দেখে খুব ভাল লাগল।’’

রবিবার অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ধোনি। তিনি এবং রোহিত শর্মা মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন। তাঁরা দু’জনেই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বার ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর। পরে ২০১১ সালে ধোনির নেতৃত্বে এক দিনের বিশ্বকাপজয়ী দলেরও অন্যতম নায়ক ছিলেন গম্ভীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement