BCCI

ভারতীয় ক্রিকেট বোর্ড আর তথ্যের অধিকার আইনের অন্তর্ভুক্ত নয়, নিষ্পত্তি হল আট বছর পুরনো মামলার

ভারতীয় ক্রিকেট বোর্ডকে তথ্য অধিকার আইনে (আরটিআই) আনা যায় কি না তা নিয়ে গত আট বছর ধরে মামলা চলছিল। এ দিন কেন্দ্রের তথ্য কমিশন জানিয়ে দিল, আরটিআই আইন তাদের জন্য প্রযোজ্য নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:৫৪
Share:

ভারতীয় বোর্ডের দফতর। — ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডকে তথ্য অধিকার আইনে (আরটিআই) আনা যায় কি না তা নিয়ে গত আট বছর ধরে মামলা চলছিল। অবশেষে সেই মামলার নিষ্পত্তি হল। কেন্দ্রের তথ্য কমিশন জানিয়ে দিল, বিসিসিআই যে হেতু সরকারি সংস্থা নয় এবং সরকারি সাহায্যও পায় না, তাই আরটিআই আইন তাদের জন্য প্রযোজ্য নয়। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছেন তথ্য কমিশনার পিআর রমেশ। ফলে বোর্ডের প্রকাশ না করা কোনও তথ্য জানার সুবিধা থাকছে না।

Advertisement

২০১৮-য় তৎকালীন তথ্য কমিশনার এম শ্রীধর আচারিয়ুলু জানিয়েছিলেন, আরটিআই আইনের ধারা ২ (এইচ) অনুযায়ী বোর্ড সরকারি সংস্থা। এই রায়ের বিরুদ্ধে বোর্ড মাদ্রাজ় হাইকোর্টে মামলা করে। তারা পাল্টা সেই মামলা পাঠায় জাতীয় তথ্য কমিশনে। নতুন করে সব বিষয় খতিয়ে দেখতে বলা হয়।

এ দিন সেই সিদ্ধান্তে জানানো হয়, বিসিসিআই সংবিধানের আইন মেনে বা নির্দেশে বা সংসদের কোনও আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়নি। এটি স্বাধীন সংস্থা, যাদের স্বাধীন অর্থনৈতিক কাজকর্ম রয়েছে। সরকার এই সংস্থাকে নিয়ন্ত্রণ করে না। এই সংস্থা সরকারের থেকে কোনও সাহায্য নেয় না। তাই এই সংস্থাকে আরটিআই আইনের অন্তর্ভুক্ত করা যায় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement