Cricket Australia

রশিদরা না খেলার হুমকি দিতেই যুক্তি দিতে শুরু করল ক্রিকেট অস্ট্রেলিয়া

এর আগে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। এ বার এক দিনের সিরিজ় খেলবে না বলে জানিয়েছে তারা। পাল্টা আফগান ক্রিকেটাররা জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলবেন না তাঁরা। এর পরেই যুক্তি দিতে শুরু করল অস্ট্রেলিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১৮:১৬
Share:

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় না খেলার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। —ফাইল চিত্র

আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া কথার লড়াই চলছেই। তালিবান শাসনে মেয়েদের খেলা নিষিদ্ধ আফগানিস্তানে। এর জন্য ছেলেদের বিরুদ্ধে ক্রিকেট সিরিজ় খেলবে না বলে জানায় অস্ট্রেলিয়া। এর আগে টেস্ট খেলেনি তারা। এ বার এক দিনের সিরিজ় খেলবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। পাল্টা আফগান ক্রিকেটাররা জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলবেন না তাঁরা। এর পরেই যুক্তি দিতে শুরু করল অস্ট্রেলিয়া।

Advertisement

অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তা নিক হকলে বলেন, “মানুষের অধিকারের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। খুব কঠিন এবং দুঃখের পরিস্থিতি। আফগানিস্তানের সিদ্ধান্তটা আমরা এমনি এমনি নিইনি। দেশের সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানের সঙ্গে আমরা নিয়মিত খেলতে চাই। কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরের শেষ দিকে তালিবানের ঘোষণা আমাদের বাধ্য করল না খেলার সিদ্ধান্ত নিতে।”

বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় না খেলার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। মেয়েদের খেলায় তালিবান নিষেধাজ্ঞা জারি করায় আফগানিস্তানের ছেলেদের দলের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এর প্রতিবাদে বিগ ব্যাশ লিগ থেকে নাম সরিয়ে নিচ্ছেন আফগানিস্তানের একের পর এক ক্রিকেটার।

Advertisement

রশিদ খান টুইট করে লেখেন, “ক্রিকেট আফগানিস্তানের একমাত্র আশা। রাজনীতিকে এটার বাইরে রাখা উচিত। অস্ট্রেলিয়া মার্চ মাসে আমাদের সঙ্গে খেলতে আসবে না শুনে আমি হতাশ। নিজের দেশের হয়ে খেলতে আমি গর্ব বোধ করি। বিশ্বমঞ্চে আমরা উন্নতি করেছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই না খেলার সিদ্ধান্ত আমাদের পিছিয়ে দেবে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামা যদি এতই অস্বস্তির হয়, তা হলে আমি বিগ ব্যাশ খেলতে গিয়ে কোনও অস্বস্তি বাড়াব না। তাই ভবিষ্যতে বিগ ব্যাশে লিগে না-ও খেলতে পারি।”

আফগানিস্তানের পেসার নবীন উল হক টুইট করে লেখেন, “বিগ ব্যাশ লিগে আর খেলব না। অস্ট্রেলিয়ার আচরণ শিশুসুলভ। এর আগে টেস্ট খেলেনি ওরা। এ বার এক দিনের সিরিজ় খেলতে চাইছে না। আমাদের দেশ যখন এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সাহায্য প্রয়োজন ছিল আমাদের। দেশের একমাত্র আনন্দের জায়গা ক্রিকেট। সেটাও কেড়ে নিচ্ছে এরা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement