MS Dhoni Fined

ট্রাফিক আইন ভাঙলেন ধোনি! অতিরিক্ত গতিতে বাইক চালানোয় জরিমানা, কত টাকা দিতে হবে মাহিকে, জানা গেল তা-ও

রাঁচীতে নিজের বাড়ির কাছের একটি ট্রাফিক সিগন্যালে ধরা পড়েছে যে, ধোনি ট্রাফিক আইন ভেঙেছেন। ফলে অনলাইনে জরিমানা করা হয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১২:১৮
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনির মোটরবাইক চালানোর নেশার কথা সকলেই জানেন। রাঁচীর বাড়িতে থাকলে প্রায়ই মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি। এ বার সেই মোটরবাইকে চালাতে গিয়েই জরিমানার মুখে তিনি। রাঁচীতে নিজের বাড়ির কাছের একটি ট্রাফিক সিগন্যালে ধরা পড়েছে যে, ধোনি ট্রাফিক আইন ভেঙেছেন। ফলে অনলাইনে জরিমানা করা হয়েছে তাঁকে।

Advertisement

‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’-এর ১৮৩ নম্বর ধারায় ধোনিকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। ধোনির বাড়ির কাছে একটি লিগন্যালে গতি মাপার যন্ত্র রয়েছে। সেখানেই ধরা পড়ে যে নির্ধারিত গতির থেকে বেশি গতিতে বাইক চালিয়েছেন তিনি। ফলে জরিমানা করা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে।

কয়েক দিন আগেই জমি নিয়ে বিতর্কে জড়িয়েছেন ধোনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ, রাঁচিতে বাড়ি তৈরির করার জন্য সরকারের দেওয়া জমি অপব্যবহার করেছেন। ধোনিকে নোটিস পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ড।

Advertisement

ধোনিকে নোটিস পাঠানোর কথা ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়েছে। চেয়ারম্যান সঞ্জয় লাল পাসোয়ান জানিয়েছেন, রাঁচিতে ধোনিকে জমি দেওয়া হয়েছিল বাড়ি তৈরির জন্য। বসতি এলাকায় ওই জমি দেওয়া হয়েছিল শর্তসাপেক্ষে। বলা ছিল, ওই জমিতে শুধু বসবাসের জন্য বাড়ি তৈরি করা যাবে। ব্যবসায়িক বা অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু শর্ত ভেঙে ধোনি সেই জমিটি ব্যবসায়িক কাজেই ব্যবহার করছেন। একই কারণে আরও অনেককে নোটিস দেওয়া হয়েছে।

পাসোয়ান জানিয়েছেন, সম্প্রতি হাউজ়িং বোর্ডের তদন্তে জমি অপব্যবহারের বিষয়টি ধরা পড়েছে। যাঁদের নোটিস দেওয়া হয়েছে, তাঁদের উত্তর যথাযথ এবং যুক্তিসঙ্গত না হলে জমির মালিকানা বাতিল করা হতে পারে। হার্মু রোডের ওই জমিতে তৈরি বাড়িতে এখন থাকেন না ধোনি। তিনি থাকেন রিং রোডের নতুন বাড়িতে। ওই জমিতে চিকিৎসাকেন্দ্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

তবে এই বিতর্কের মাঝেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। গত রবিবার থেকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নেমে পড়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement