IPL 2026

শুরু অজুহাতের পালা! কাদের জন্য হার পঞ্জাবের কাছে? দলের দুই ক্রিকেটারকে কাঠগড়ায় তুললেন চেন্নাই অধিনায়ক

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০৯ রান করেও হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। হারের পর দলের দুই ক্রিকেটারকে নিশানা করেছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৩:০০
Share:

রুতুরাজ গায়কোয়াড়। ছবি: পিটিআই।

এখনও জয় অধরা চেন্নাই সুপার কিংসের। হারতে হয়েছে পর পর দুই ম্যাচ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০৯ রান করেও হেরেছে চেন্নাই। হারের পর দলের দুই ক্রিকেটারকে নিশানা করেছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর মতে, এই দুই ক্রিকেটারের জন্যই হারতে হয়েছে তাঁদের।

Advertisement

রুতুরাজের নিশানায় দলের দুই স্পিনার রাহুল চাহার ও নুর আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় জেমি ওভারটন, গুরজপনীত সিংহের মতো দুই পেসার থাকলেও স্পিনার চাহারের উপর ভরসা দেখায় চেন্নাই। সেই সিদ্ধান্ত কাজে লাগেনি বলে জানিয়েছেন রুতুরাজ।

খেলা শেষে চেন্নাইয়ের অধিনায়ক বলেন, “আমাদের দলে তিন পেসার ছিল। তাই ভেবেছিলাম, দুই রিস্ট স্পিনারকে খেলাব। মনে হয়েছিল, দু’জন মাঝের ওভারে বল করলে আমাদের সুবিধা হবে।”

Advertisement

কিন্তু সেই পরিকল্পনা কাজে লাগেনি। রুতুরাজ বলেন, “দু’জনেরই দিনটা ছিল না। সেটাই আমাদের ডোবাল। কখনও পরিকল্পনা খুব ভাল ভাবে কাজে লাগে। আবার কখনও কাজে লাগে না। পঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয়টা হয়েছে। সেই কারণেই হারতে হয়েছে।”

রুতুরাজের মতে, মাঝের ওভারে উইকেট তুলতে পারলে খেলার রাশ তাঁদের হাতে থাকত। কিন্তু দুই স্পিনার সেটা করতে পারেননি। চেন্নাইয়ের অধিনায়ক বলেন, “একটা সময় ছিল যখন প্রয়োজনীয় রানরেট ১১ করে ছিল। সেই সময় কয়েকটা ওভার চাপে রাখতে পারলে প্রয়োজনীয় রানরেট বেড়ে ১২-১৩ হয়ে যেত। উইকেট পড়লে চাপ আরও বাড়ত। সেটা আমরা পারলাম না। ওদের চাপে রাখতে পারলাম না।”

Advertisement

চেন্নাইয়ের দুই স্পিনার আট ওভারে ৮৪ রান দেন। কোনও উইকেট পাননি তাঁরা। দলের তিন পেসার ১০.৪ ওভারে ১২৫ রান দেন। পেসারেরা বেশি রান দিলেও চারটে উইকেট নিয়েছেন। স্পিনারেরা সেটা পারেননি। সেই কারণেই হয়তো হারের জন্য স্পিনারদের দায়ী করেছেন রুতুরাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement