Chennai Super Kings

চেন্নাইয়ের ওপেনিং জুটি কী, জানিয়ে দিলেন অধিনায়ক রুতুরাজ, বাকি ন’জনকে বেছে ফেলল আনন্দবাজার ডট কম

গত বছর ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র ওপেন করেছিলেন চেন্নাইয়ের হয়ে। এ বার ওপেনিং জুটি কী হবে, জানিয়ে দিলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১১:৪৪
Share:

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ছবি: সংগৃহীত।

এ বারের আইপিএলে ওপেনিং জুটি বদলে ফেলছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। কোন দু’জন ওপেন করবেন, জানিয়ে দিয়েছেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

Advertisement

কোনও রকম রাখঢাক না করেই রুতুরাজ বলেছেন, তিনি নিজেই ওপেন করবেন। তাঁর সঙ্গী কে হবেন, তা নিয়ে অবশ্য তর্কের অবকাশ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসনকে এ বার নিয়েছে চেন্নাই। ফলে তিনিই অধিনায়কের সঙ্গী হবেন।

গত বছর ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রর জন্য নিজের ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়েছিলেন রুতুরাজ। তিন নম্বরে ব্যাট করেছিলেন। কিন্তু তিনি নিশ্চিত করেছেন, তিনি এবং সঞ্জুই ওপেন করবেন। উল্লেখ্য, রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারেনের পরিবর্তে ট্রেড উইন্ডোতে সঞ্জুকে দলে নিয়েছে সিএসকে।

Advertisement

ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আয়ুশ মাত্রে তিন নম্বরে নামতে পারেন। এই জায়গায় উরভিল পটেলের কথাও ভাবতে পারে সিএসকে।

চেন্নাইয়ের মিডল অর্ডারে চার এবং পাঁচ নম্বরে যথাক্রমে ডেওয়াল্ড ব্রেভিস এবং শিবম দুবে নামতে পারেন। ফিনিশারের ভূমিকা পালন করা তাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কারণ সিএসকে-র লোয়ার-মিডল অর্ডার কিছুটা অনভিজ্ঞ।

তবে দলের ভরসা হিসাবে থাকছেন এমএস ধোনি। তিনি ছয় নম্বরে ব্যাট করতে পারেন। ধোনি ছয় নম্বরে নামলে প্রশান্ত বীরকে সাত নম্বরে খেলানো হতে পারে।

সম্ভাব্য বোলার

দুই জোরে বোলার ম্যাট হেনরি এবং স্পেনসর জনসনের খেলা একরকম নিশ্চিত। এর পর দুই স্পিনার। বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ এবং লেগ স্পিনার হিসাবে থাকবেন রাহুল চাহার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement