David Warner

ICC Award: মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন বিশ্বকাপের সেরা ডেভিড ওয়ার্নার

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা হয়েছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া প্রথম বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ২০:১২
Share:

ডেভিড ওয়ার্নার। ফাইল ছবি

আইসিসি-র বিচারে নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার। মহিলাদের ক্ষেত্রে এই সম্মান পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথুজ।

Advertisement

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা হয়েছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া প্রথম বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ওয়ার্নার হারান পাকিস্তানের ওপেনার আবিদ আলি এবং নিউজিল্যান্ডের জোরে বোলার টিম সাউদিকে। ওয়ার্নার এ বারই প্রথম মনোনীত হয়েছিলেন।

ম্যাথুজ একদিনের ক্রিকেটে ব্যাট-বল, দু’টিতেই সফল হয়েছেন। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনম আমিন এবং বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আখতার। ম্যাথুজ জুলাই মাসেও সেরা ক্রিকেটারের জন্য মনেনীত হয়েছিলেন। সে বার পুরস্কার পেয়েছিলেন স্টেফানি টেলর।

Advertisement

এই বছরের জানুয়ারি মাস থেকে প্রথম এই পুরস্কার দেওয়া শুরু করেছে আইসিসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement