ICC T20 World Cup 2026

‘সহজ হবে না!’ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানকে সতর্কবার্তা সৌরভের, চার পছন্দের ক্রিকেটারের নাম জানালেন দাদা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের আগে পাকিস্তানকে সতর্ক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কী বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৮
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

সোমবার রাতে পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামার অনুমতি পাক দলকে দিয়েছে তারা। অর্থাৎ, সূচি মেনে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে পাকিস্তানকে সতর্ক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

সংবাদসংস্থা এএনআই-কে সৌরভ জানিয়েছেন, পাকিস্তানের পক্ষে ম্যাচটি সহজ হবে না। তিনি বলেন, “বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। ১৫ ‌ফেব্রুয়ারিই খেলা হচ্ছে। তবে ভারতকে হারানো পাকিস্তানের পক্ষে সহজ হবে না। ভারত খুব শক্তিশালী দল।”

সৌরভ জানিয়েছেন, এখনও পর্যন্ত বিশ্বকাপের সব ম্যাচই বেশ ভাল হয়েছে। পাশাপাশি ভারতীয় দলে পছন্দের চার ক্রিকেটারের নামও করেছেন তিনি। সৌরভ বলেন, “বিশ্বকাপ খুব ভাল হচ্ছে। প্রতিটা ম্যাচেই লড়াই হচ্ছে। নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নেপাল, কাউকে বাদ দেওয়া যাবে না। ভারতীয় দলে অভিষেক শর্মা, বুমরাহ, সূর্য ও ঈশান কিশন আমার সবচেয়ে পছন্দের।”

Advertisement

বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে তারা খেলবে না বলে প্রথমে জানিয়েছিল পাকিস্তান সরকার। সেই ঘোষণার পর থেকে দল অনেক দূরে গড়িয়েছে। আইসিসি, সম্প্রচারকারী সংস্থা, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড পাকিস্তানকে খেলতে অনুরোধ করেছে। না খেললে শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এমনকি, যে বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তান খেলতে চায়নি, সেই বাংলাদেশ বোর্ডও পাকিস্তানকে খেলার অনুরোধ করেছে। অবশেষে সোমবার রাতে পাকিস্তান সরকার জানিয়েছে, তারা ভারতের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচের আগে সলমন আলি আঘাদের সতর্ক করলেন সৌরভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement