IPL 2026

বেঙ্গালুরুর সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক, নেতৃত্বে রাখলেন না কোহলিকে

চলতি মরসুমে বেঙ্গালুরুর ব্যাটিং কোচের ভূমিকায় রয়েছেন তিনি। আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুর সেরা একাদশ বেছে নিলেন সেই দীনেশ কার্তিক। দলে রাখলেও অধিনায়ক করেননি বিরাট কোহলিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:৫৬
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

চলতি মরসুমে বেঙ্গালুরুর ব্যাটিং কোচের ভূমিকায় রয়েছেন তিনি। আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুর সেরা একাদশ বেছে নিলেন সেই দীনেশ কার্তিক। দলে রাখলেও অধিনায়ক করেননি বিরাট কোহলিকে। নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন অন্য এক ক্রিকেটারকে। পাশাপাশি, আরসিবি-র হয়ে খেলা দুই বিখ্যাত ক্রিকেটারকেই দলে রাখেননি তিনি।

Advertisement

প্রথম তিন বেছে নিতে অসুবিধা হয়নি কার্তিকের। ক্রিস গেলের সঙ্গে রেখেছেন ফাফ ডুপ্লেসিকে। দু’জনেই বেঙ্গালুরু তথা আইপিএলের ইতিহাসে সেরা ওপেনার। তিনে নামবেন বিরাট কোহলি। পাঁচে কার্তিক রেখেছেন এবি ডিভিলিয়ার্সকে। চার নম্বরে কার্তিক যাঁকে রেখেছেন তিনিই দলের অধিনায়ক। তিনি রজত পাটীদার। গত বছর পাটীদারের নেতৃত্বে প্রথম আইপিএল জিতেছিল ভারত। তাঁকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

কার্তিকের দলে আইপিএল জয়ী দলের ক্রিকেটারেরাই মূলত জায়গা পেয়েছেন। পাটীদারকে অধিনায়ক করার প্রসঙ্গে কার্তিক বলেছেন, “ও অন্যতম সফল অধিনায়ক। তা ছাড়াও ব্যাটার হিসাবে অল্প দিনেই যে প্রভাব ফেলেছে তা অসাধারণ। আরসিবি-র অন্যতম সেরা ক্রিকেটার। এক ধাপ এগিয়ে ওকেই অধিনায়ক করেছি। কোহলি নিঃসন্দেহে অনেক মরসুম সফল ভাবে নেতৃত্ব দিয়েছে। তবে ট্রফি জিতেছে পাটীদারের আমলেই।”

Advertisement

বেঙ্গালুরুর হয়ে মাত্র এক মরসুম খেলা জিতেশ শর্মাকে উইকেটকিপার বেছেছেন কার্তিক। তাঁকেও নিয়েছেন নেতা এবং ব্যাটার হিসাবে প্রভাব ফেলার কারণে। একই কারণে নেওয়া হয়েছে ক্রুণাল পাণ্ড্যকেও। আরসিবি-তে এখন না থাকা হর্ষল পটেল, মহম্মদ সিরাজেও জায়গা পেয়েছেন।

কার্তিকের সেরা একাদশ: ক্রিস গেল, ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, রজত পাটীদার, এবি ডিভিলিয়ার্স, জিতেশ শর্মা, ক্রুণাল পাণ্ড্য, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহল এবং জশ হেজ়লউড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement