Suryakumar Yadav

বিশ্বকাপ জেতার ৬ দিন পরই ‘জন্মদিন’ সূর্যকুমারের! আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর, স্বপ্নপূরণের বর্ষপূর্তিতে বার্তা বিশ্বজয়ী অধিনায়কের

২০২১ সালের ১৪ মার্চ অহমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন সূর্যকুমার যাদব। সেই মাঠেই অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৬:৫০
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

গত রবিবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কদের তালিকায় নাম উঠেছে সূর্যকুমার যাদবদের। তার ছ’দিন পর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের পাঁচ বছর পূর্ণ করলেন সূর্য। বর্ষপূর্তির দিনে ভক্তদের বিশেষ বার্তা দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

Advertisement

শনিবার আন্তর্জাতিক ক্রিকেটজীবনে পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন সূর্য। তিনি লিখেছেন, ‘‘ঠিক পাঁচ বছর আগে একটা স্বপ্ন বাস্তব হয়েছিল। প্রথম বার ভারতের জার্সি পরার অনুভূতি এখনও বলে ঠিক ভাবে বোঝাতে পারব না। ভারতীয় দলের হয়ে আমরা আরও দুর্দান্ত কিছু স্মৃতি তৈরি করতে চাই।’’ লেখার সঙ্গে ক্রিকেটজীবনের নানা স্মরণীয় মুহূর্তের ছবির কোলাজ পোস্ট করেছেন সূর্য।

এখনও পর্যন্ত দেশের হয়ে একটি টেস্ট, ৩৭টি এক দিনের ম্যাচ এবং ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এখন শুধু ২০ ওভারের ক্রিকেটের জন্যই বিবেচনা করা হয় ৩৫ বছরের ব্যাটারকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় চার হাজার রান রয়েছে তাঁর। এক সময় বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার ছিলেন। সূর্যের পরের লক্ষ্য ২০২৮ সালে অলিম্পিক্সে সোনা জয়। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপও জিততে পারেন তিনি।

Advertisement

২০২১ সালের ১৪ মার্চ অহমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন সূর্য। সেই মাঠেই অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। স্বাভাবিক ভাবে সূর্যের ক্রিকেটজীবনে আলাদা তাৎপর্য রয়েছে অহমদাবাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement