IPL 2026

বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের ‘কৃতিত্ব’ কোহলিকে দিলেন শুভমন! ম্যাচের পর কী ব্যাখ্যা দিলেন গুজরাত অধিনায়ক?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সহজ জয় পেয়েছে গুজরাত টাইটান্স। তা-ও জয়ের কৃতিত্ব ঘুরিয়ে বিরাট কোহলিকে দিয়েছেন গুজরাত অধিনায়ক শুভমন গিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৫:১০
Share:

(বাঁ দিকে) শুভমন গিল এবং বিরাট কোহলি (ডান দিকে)। ছবি: রয়টার্স।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয়ের পর বিরাট কোহলিকে কৃতিত্ব দিলেন শুভমন গিল! চাঞ্চল্য তৈরি হলেও গুজরাত টাইটান্স অধিনায়ক নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। জানিয়েছেন, কোহলির আগ্রাসী ব্যাটিংই তাঁদের সতর্ক করে দেয়।

Advertisement

জয়ের পর শুভমন বলেছেন, ‘‘ম্যাচের একটা সময় আমাদের ফিল্ডিং ভাল হচ্ছিল না। পরে অবশ্য বেশ ভাল হয়েছে। সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের ফিল্ডারেরা সবাই খুব সক্রিয় হয়ে উঠেছিল। বিশেষ করে বেঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় ওভারের পর। বিরাট ভাই দ্রুত রান তুলতে শুরু করে। আমাদের বিরুদ্ধে কয়েকটা বড় শট নেয়। বিরাট ভাইয়ের ব্যাটিংই আমাদের সজাগ করে দেয়। সকলে একসঙ্গে ফিল্ডিংয়ে সেরাটা দিতে শুরু করে।’’ তিনি আরও বলেন, ‘‘বেঙ্গালুরুর ইনিংস শেষ হওয়ার পর বেশ স্বস্তিতে ছিলাম। এই রকম পিচে ওদের ১৬০ রানের কমে আটকে রাখতে পারাটা কৃতিত্বের। দুর্দান্ত বল করেছে আমাদের বোলারেরা।’’ উল্লেখ্য, গুজরাতের বিরুদ্ধে ১৩ বলে ২৮ রান করেন কোহলি।

শুভমন নিজে ১৮ বলে ৪৩ রান করেন। নিজের ব্যাটিংয়ে খুশি গুজরাত অধিনায়ক। শুভমন বলেছেন, ‘‘মনে হচ্ছে, ভাল ফর্মেই রয়েছি। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে শুরুতেই আউট হয়ে যেতে পারতাম। প্রথম বলেই শূন্য রানে আউট হতে পারতাম। তবে আমার ভাগ্য ভাল ছিল। দ্বিতীয় বল থেকেই স্বাভাবিক ছন্দ পেয়ে যাই। মনে হচ্ছিল, দিনটা আমার হতে পারে। ব্যাট করতে বেশ ভাল লাগছিল। আত্মবিশ্বাসী ছিলাম। তাই বোলারদের আক্রমণ করার সিদ্ধান্ত নিই।’’

Advertisement

বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১৫৫ রানে শেষ হয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। জবাবে ১৫.৫ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তুলে ম্যাচ জিতে নেয় গুজরাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement