India vs Afghanistan

রেকর্ড ব্যবধানে জয় ভারতের, আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে হারিয়ে টেস্টে নজির শুভমনদের

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস এবং ২৭২ রানে হারিয়েছিল ভারত। সেটাই ছিল এত দিন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় টেস্ট জয়। সোমবার নিউ চণ্ডীগড়ে সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিলেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৬:১৬
Share:

রেকর্ড গড়ে জয় ভারতের। ছবি: এক্স।

আফগানিস্তানকে একমাত্র টেস্টে আড়াই দিনে ইনিংস এবং ৩০০ রানের ব্যবধানে হারালেন শুভমন গিলেরা। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। ভারতের ৫৬৪ রানের জবাবে আফগানিস্তান দু’ইনিংসে করেছে ১৫২ এবং ১১২ রান। অভিষেক টেস্টেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মানব সুতার।

Advertisement

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস এবং ২৭২ রানে হারিয়েছিল ভারত। সেটাই ছিল এত দিন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় টেস্ট জয়। সোমবার নিউ চণ্ডীগড়ে সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমনেরা। তৃতীয় স্থানে চলে গেল ২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ইনিংস এবং ২৬২ রানের জয়। অর্থাৎ আফগানিস্তানের বিরুদ্ধে আগের টেস্টের জয়ের নজিরও টপকে গেলেন তাঁরা।

আফগানদের বিরুদ্ধে ভারতের টেস্ট জয় নিয়ে ক্রিকেটপ্রেমীদের সংশয় ছিল না। আগ্রহ ছিল মূলত জয়ের ব্যবধান নিয়ে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করেই জিতলেন শুভমনেরা। দ্বিতীয় দিন খেলার শেষে আফগানিস্তানের প্রথম ইনিংসের রান ছিল ৫ উইকেটে ১১৩। ২২ গজে অপরাজিত ছিলেন রহমত শাহ (৪৩)। রহমত শেষ পর্যন্ত করেন ৬০। আফগানিস্তানের আর কোনও ক্রিকেটার ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। আজ়মতুল্লা ওমরজ়াই (০), শরফুদ্দিন আশরফ (১১), মহম্মদ সালিম (০), জ়িয়াউর রহমানেরা (৬) ব্যর্থ। এক মাত্র নাঙ্গেয়ালিয়া খারোতে ৪ রানে অপরাজিত থাকেন। ১৫২ রানে শেষ হয়ে যায় আফগানদের প্রথম ইনিংস। ভারতের সফলতম বোলার অভিষেককারী সুতার। প্রথম ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নেন তিনি। এ ছাড়া ৩৭ রানে ৩ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণের। ২১ রানে ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

Advertisement

৪১২ রানে পিছিয়ে থাকা সফরকারীদের ফলোঅন করায় ভারত। দ্বিতীয় ইনিংসেও উল্লেখ করার মতো লড়াই করতে পারেননি প্রায় কোনও ব্যাটারই। ওপেনার সেদিকুল্লা অটল করেন ৪২। এ ছাড়া তিন নম্বরে নামা রহমানুল্লা গুরবাজ়ের অবদান ২৪। বাকিরা কেউ দাঁড়াতেই পারেননি। আবদুল মালিক (৮), রহমত শাহ (১৩), হাসমতুল্লা শাহিদি (৫), আফসর জ়াজাই (৮), ওমরজ়াইয়েরা (০) দ্রুত ফিরে যান। ১১৮ রানে আফগানিস্তানের ৬ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। তার উপর চোটের জন্য ব্যাট করতে নামেননি আসরফ।

দ্বিতীয় ইনিংসে ভারতের সফলতম বোলার ওয়াশিংটন ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩০ রানে ৩ উইকেট কুলদীপ যাদবের। ২৯ রানে ১ উইকেট সুতারের। এ ছাড়া মহম্মদ সিরাজ ১১ রানে ১ উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement